নয়াগ্রামে হাতির হানায় মৃত্যু বৃদ্ধার

এদিন সকালে রামচন্দ্রপুর গ্রামে ইছামতী বেরা বাড়ি থেকে বার হওয়ার সময় এটা বুঝে উঠতে পারেননি যা বাড়ির সামনে হাতি এসে দাঁড়িয়ে আছে। তাই বাড়ি থেকে বার হতেই কিছু বুঝে ওঠার আগেই হাতি আচমকাই তাঁকে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরে দেয়। ঘটনাস্থলেই মারা যান ইছামতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও হাতির হানায় মৃত্যু হল জঙ্গলমহলের এক বাসিন্দার। রবি সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে গ্রামের বাসিন্দা ইছামতী বেরা মারা যান। সেই মৃত্যুকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। যদিও বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতার পরিবার নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবে। বেশ কয়েকদিন ধরেই হাতির তাণ্ডব চলছিল ঝাড়গ্রামে। তার মধ্যে এদিনের ঘটনা এলাকাবাসীদের ক্ষিপ্ত করে চলেছে। তাঁদের অভিযোগ, হাতি ঘুরে বেড়ালেও, লোকালয়ে হানা দিলেও বনদফতর তাদের তাড়াবার কোনও চেষ্টাই করছে না। আর তার জেরেই ঘটছে প্রাণহানীর ঘটনা।

জানা গিয়েছে, এদিন সকালে রামচন্দ্রপুর গ্রামে ইছামতী বেরা বাড়ি থেকে বার হওয়ার সময় এটা বুঝে উঠতে পারেননি যা বাড়ির সামনে হাতি এসে দাঁড়িয়ে আছে। তাই বাড়ি থেকে বার হতেই কিছু বুঝে ওঠার আগেই হাতি আচমকাই তাঁকে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরে দেয়। ঘটনাস্থলেই মারা যান ইছামতী। এই ঘটনায় খবর দেওয়া হয় বন দফতর ও নয়াগ্রাম থানার পুলিশকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দলছুট একটি হাতিই এই ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, সাঁকরাইলের পাথরা এলাকার ভুরকুন্ডি গ্রামে শনিবার রাতে ১২টি হাতির দল খাবারের সন্ধানে বেশ কিছু গ্রামে ক্ষয়ক্ষতি করে। রবিবার সকালে সেই হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে দাপিয়ে বেড়ায় টুঙ্গাধুয়া এলাকায়। সেই দলেরই একটি হাতি দলছুট হয়ে রামচন্দ্রপুর গ্রামে চলে আসে। আর তার জেরেই মৃত্যু হয় ইচ্ছামতীর। 

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী