ডোমকলের পর রেজিনগরে বোমা বিস্ফোরণ, নিখোঁজ ১ ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো কাটতে না কাটতেই উত্তেজনা মুর্শিদাবাদে। একাদশীর সকালে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জেরে মৃত্যু হয়েছে একজনের। একাদশী রাতেও ঘটল বিস্ফোরণ। ঘটনাস্থল সেই মুর্শিদাবাদ। ডোমকলের পর এবার রেজিনগর বিস্ফোরণের কেঁপে উঠল। এই ঘটনার পর নিখোঁজ ওসমান বিশ্বাস নামে এক ব্যক্তির।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই তাই কেঁপে ওঠে রেজিনগরের ছেতিয়ানি এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলের আশেপাশে এলাকার বাড়িঘরও কেঁপে উঠেছিল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে কেউ বাড়ির বাইরে বের হতে চাননি। রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছেতিয়ানি এলাকা। সেখানে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানা গিয়েছে। ওসমানের পরিবারের দাবি ওসমান বিশ্বাস হয়তো মারা গেছে। ওসমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। রেজিনগর থানা এলাকার তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস। তিনি ছেতিয়ানি গ্রামে এসেছিলেন। জঙ্গলের আড়ালে  বোম বাধার কাজ চলছিল। বিস্ফোরণের পরে গোটা এলাকায় ছড়িয়ে রয়েছে সকেট বোমার সরঞ্জাম। ৩ জার বোমা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

ওসমানের পরিবারের অনুমান, বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে ওসমানের। ঘরের ছেলে জীবিত বা মৃত উদ্ধার করে দিতে হবে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  উল্লেখ্য, পুজোর শুরুর সময়ে ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হন। পুজোর পরেও ফের বোমা বিস্ফোরণ।

উল্লেখ্য, একাদশীর দিন সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার নিশ্চিন্তপুর গ্রামে এক বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে বিস্ফোরণে মত্যু হয়েছে বছর ৩৮-র সিদ্ধাতুন খাতুন নামে এক গৃহবধূর। মৃতার স্বামী গফুর মণ্ডলকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের