গরুপাচার কান্ডে অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টের

গরুপাচার কান্ডে অনুব্রত মন্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই মুহুর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার(Cow Smuggling) কান্ডে অনুব্রত মন্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই মুহুর্তে আদালতে হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করল হাইকোর্ট। গৃহবন্দী থাকার মত শারীরিক অবস্থা অনুব্রতর নেই। তাই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়া যাবে না। তাছাড়া তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। তারপরেও গ্রেফতারির আশঙ্কা থাকলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন। অভিমত হাইকোর্টের। সেইসঙ্গে এদিন হাইকোর্ট অনুব্রতবাবুর অপর একটি আর্জিও খারিজ করেছে। সেই আর্জিতে বলা হয়েছিল ভার্চুয়াল পদ্ধতিতে জিজ্ঞসাবাদ করার বিষয়টি।

গরুপাচার(Cow Smuggling) মামলায় রক্ষাকবচের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল(Anubrata Mandal)। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তি মিললেও ফের সিবিআই (CBI) তলবের মুখে পড়েন বীরভূমের এই নেতা। গরুপাচার কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার তাঁকে সিবিআই দফতর নিজাম প্যালেসে ডেকে পাঠান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ান অনুব্রত। গত ৭ মার্চ অনুব্রতকে নোটিশ পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ১৪ মার্চ সকাল ১১টায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় তাঁকে। সিবিআই-এর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। হাইকোর্টে আইনি রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর মামলা খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থার।

এ ছাড়াও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কলকাতায় এসে সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন অনুব্রত। তিনি জানিয়েছিলেন, সবরকম ভাবে গোয়েন্দাদের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। সব প্রশ্নের জবাব দিতেও প্রস্তুত। কিন্তু ভিডিও কনফারেন্সে বা বাড়ির কাছাকাছি কোথাও তাঁকে সিবিআই আধিকারিকরা জেরা করুন বলে আবেদন করেছিলেন। কিন্তু অনুব্রতর সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য