তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। জাতীয় মহিলা কমিশনকে দ্বিতীয় অ্যাকশন টোকেন রিপোর্ট দিয়ে এমনটাই জানাল বীরভূম পুলিশ। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে সহযোগিতার কথাই জানিয়েছে পুলিশ। বোলপুরের আইসি লিটন হালদারের স্ত্রী ও মাকে নিয়ে অসম্মানজনক কথা বলার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে অভিযোগকারী দুটি মোবাইল আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। মোবাইল দুটির রিপোর্ট এখনো হাতে আসেনি।

জানা গিয়েছে, লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করলেও অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। পুলিশ এক্ষেত্রে জানিয়েছে, অভিযোগকারীর ২টি মোবাইলের রিপোর্ট হাতে এলে তবে জানা যাবে অভিযুক্তের মোবাইল নেওয়া হবে কিনা।

জানা গিয়েছে, বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় কথা বলা অভিযোগে প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রথ নোটিশে হাজিরা দেননি তিনি। কার্যালয়ে গিয়ে মিটিং করলেও হাজির হননি এসডিপিও অফিসে। এরপর দ্বিতীয়বার তলব করা হয়েছে তাঁকে। তখনও হাজিরা এড়িয়েছেন। শারিরীক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছিলেন। চিকিৎসকের কথা মতো ৫দিন বেডরেস্ট ছিল তাঁর। বেডরেস্টের ডেডলাইন শেষ হতেই  বোলপুর এসডিপিও অফিসে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেইদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি।

পুলিশ জানিয়েছে, আইসির ফোনের রিপোর্ট না আসা পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। মোবাইলের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হবে কিনা। পাশাপাশি পুলিশ জানিয়েছে, এই মুহুর্তে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার দরকার নেই। পুলিশের কাজে সহযোগিতা করছেন বলেই তাঁকে এই মুহূর্তে হেফাজতে নেওয়ার দরকার নেই।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের