আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল, এসডিপিও অফিসে হাজির কেষ্টর আইনজীবীরা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: পুলিশকে ফোন করে কটু কথা বলার ঘটনায় দলের নির্দেশ মেনে ক্ষমা চেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু তারপরেও তাঁকে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো শনিবার সকালে হাজিরা দেওয়ার কথা থাকলেও উপস্থিত হননি তিনি। তাঁর হয়ে হাজির হয়েছিলেন আইনজীবীরা। শনিবার ফের তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। রবিবারই তাঁকে হাজিরা দিতে হবে বলে নোটিশে বলা হয়েছে।

জানা গিয়েছে, এদিন ১১টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। অনুব্রত মণ্ডলের ৭ আইনজীবী শনিবার হাজির হয়েছিলেন বোলপুর এসডিপিও অফিসে। তবে কেষ্টর হাজিরা নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা।  আইনজীবীদের মুখে শোনা গিয়েছে, অন্য মামলায় হাজির হয়েছেন। কেউ বলেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। কেষ্টর হাজিরা নিয়ে কিছুই বলেননি তাঁরা। তড়িঘড়ি থানা থেকে চলে যেতে দেখা গিয়েছে তাঁদের।

সূত্রের খবর, সোমবার আগাম জামিনের আবেদনও করতে পারেন তিনি। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা হয়েছে কেষ্টর বিরুদ্ধে। বোলপুর থানা থেকে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠিয়েছিল পুলিশ৷ সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে থানায় হাজিরা দিতে হবে। নোটিশ দেওয়ার সময় দলীয় কার্যালয়েই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল৷

প্রসঙ্গত, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে কুকথা বলার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই কথার রেকর্ডিং ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। বিতর্ক হতেই শুক্রবার অনুব্রতকে নিঃশর্ত ক্ষমতা চাইতে বলেছিল তৃণমূল। তার পরই ক্ষমাও চেয়েছিলেন কেষ্ট। তারপরেও তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু হাজির দেননি তিনি। এবার পুলিশ কী ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে সকলে।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ