রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী-লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ জুড়ে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের আবেদন নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে এবার নতুন করে আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। পাশাপাশি যুবসাথী প্রকল্প, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে।আগেই এই বিষয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরাও এই ক্যাম্পে আবেদন জমা দিতে পারবেন। বর্তমানে রাজ্যে প্রায় ২.৪২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা পাবেন।

অন্যদিকে এসসি ও এসটি শ্রেণির মহিলারা ১২০০ টাকার পরিবর্তে ১৭০০ টাকা মাসিক ভাতা পাবেন। আবেদন করার জন্য আধার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।অন্যদিকে যুবসাথী প্রকল্পেও প্রথমবার বড় আকারে আবেদন নেওয়া হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই প্রকল্পে নির্বাচিত হলে মাসে ১৫০০ টাকা করে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। যুবসাথীর জন্য প্রয়োজন আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুকের কপি, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। সরকারের দাবি, এই যৌথ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রকল্পগুলির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর