মমতার পাশে কী অশোক! ছড়ালো জল্পনা

বিজেপি তথা মোদির বাঁধন কেটে এবার সম্ভবত তৃণমূলে যোগ দিতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অন্তত তৃণমূল সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওয়ায় ভেসেছে খবর। সত্যি হলে তা নিঃসন্দেহে বঙ্গ বিজেপির তো বটেই, জাতীয় স্তরের রাজনীতিতেও বিজেপির কাছে বড়সড় ধাক্কা হতে চলেছে। বিজেপি তথা মোদির বাঁধন কেটে এবার সম্ভবত তৃণমূলে যোগ দিতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অন্তত তৃণমূল সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। সঙ্গে এটাও জানা গিয়েছে যে এর মধ্যেই নাকি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে নাকি অশোকবাবু একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন দলবদলের জন্য। যদি এই খবর সত্যি হয় তাহলে এর ধাক্কা যে বিজেপির কাছে বেশ বড় হয়েই হতে চলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। কেননা এই অশোকবাবুকেই বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে বাংলার ভাবী অর্থমন্ত্রী হিসাবে তুলে ধরেছিল। একই সঙ্গে অশোকবাবু ছিলেন খোদ ভারত সরকারের আর্থিক উপদেষ্টা। ছিলেন মোদি ঘনিষ্ঠও। সেই ঘনিষ্ঠতার বৃত্ত থেকে অশোকবাবুকে বার করে আনা নিঃসন্দেহে তৃণমূলের বড় পদক্ষেপ।

অশোকবাবু দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ। তিনি চার বছর ন্যাশানাল ইন্সটিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-তে ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। ২০০২ সাল থেকে ২০০৭ অবধি লাহিড়ী ভারত সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। ৩ বছর তিনি অস্থায়ী ভাবে বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবেও কাজ করেছেন। তারপরেই তিনি ২০১৭ সাল থেকে দেশের অর্থ কমিশনের সদস্য হিসাবে কাজ করে চলেছেন। সেই সময় থেকেই মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হন। কার্যত তাঁকেই বাংলার পরবর্তী অর্থমন্ত্রী হিসাবে তুলে ধরে গেরুয়া শিবির বাংলার বিধানসভা নির্বাচনে নেমে পড়েছিল। কিন্তু এখন হাওয়ায় খবর ভেসেছে সেই অশোক লাহিড়ীই আসতে চলেছেন তৃণমূলে। তৃণমূল সূত্রে ইঙ্গিত মিলেছে, রাজ্যে বাকি থাকা আরও ৪টি বিধানসভা উপনির্বাচনের আগেই লাহিড়ীবাবুর তৃণমূলে যোগদান হতে পারে। সেক্ষেত্রে তাঁকে রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হিসাবেও দেখতে পেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার