চাকরি হারিয়ে অবস্থান বিক্ষোভে ৭৫ করোনা যোদ্ধা

করোনা রোগীদের নিয়ে ওঠবস করতাম বলে প্রথম প্রথম পাড়ার লোক আমাদের বাড়ি ফিরতে দিতেন না। বাড়ি ফেলে মাসের পর মাস এই হাসপাতালে কাটিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অভিযোগ, ১ ডিসেম্বর থেকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ৭৫ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ফলে কাজ ফিরে পাওয়ার দাবিতে ওই ৭৫ জন করোনা যোদ্ধা জলপাইগুড়ি কোভিড হাসপাতালে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। ফলে হসপাতালেও রোগীর চাপ নেই। মঙ্গলবার পর্যন্ত ওই করোনা হাসপাতালে মাত্র ৪ জন ভর্তি রয়েছেন। গত কয়েকমাস ধরেই চিত্রটা প্রায় এক। তাই তাই জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ৭৫ জন অস্থায়ী কর্মীর কাজ বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই অস্থায়ী কর্মীরা বিনা পারিশ্রমিকে পরিষেবা দিতেন। তাই ছাঁটাইয়ের প্রশ্নই ওঠে না।

কাজ হারানো কর্মীদের দাবি, তাঁদের কাজে ফিরিয়ে নিতে হবে। ওই করোনা হাসপাতালে নার্সিং, সাফাই, ডেটা অপারেটর, কোভিড রোগিকে বাথরুমে নিয়ে যাওয়া, অক্সিজেন টেকনিশিয়ান সহ প্রায় ৭৫ জন অস্থায়ীভাবে কাজ করতেন। করোনা পরিস্থিতিতে নার্স ও চিকিৎসকদের মতো এই ধরণের কর্মচারীদেরও করোনা যোদ্ধা আখ্যা দিয়েছিল রাজ্য সরকার। যদিও হাসপাতাল সহকারি সুপার সুস্নাত রায় জানান, ৩০ নভেম্বর তাঁদের শেষ কাজ ছিল। এরপর স্বাস্থ্য ভবনের কথায় তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

ঘটনায় রোহিনি রায় নামে এক অস্থায়ী কর্মী বলেন আমি অ্যাম্বুলেন্স চালক। সমস্ত কোভিড রোগীদের আমি হাসপাতালে নিয়ে আসি। করোনা হাসপাতাল শুরু হবার পর আমাদের নিয়োগ করা হয়। করোনা রোগীদের নিয়ে ওঠবস করতাম বলে প্রথম প্রথম পাড়ার লোক আমাদের বাড়ি ফিরতে দিতেন না। বাড়ি ফেলে মাসের পর মাস এই হাসপাতালে কাটিয়েছি। আজ আমাদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হল। আমরা চাই আমাদের পুনরায় নিয়োগ করা হোক। নইলে আমরা বাড়ি ফিরবো না। এখানেই বিনে পয়সায় পরিষেবা দিয়ে যাবো।

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড