দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতার পকেটে ফের টান। দাম বাড়ল অটোর এলপিজির। যার ফলে ভাড়া বাড়তে চলেছে অটোর। এমনটাই আশঙ্কা নিত্যযাত্রীদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময়ে অটোর এলপিজির দাম একধাক্কায় ৮০ টাকায় পৌঁছে গিয়েছিল। যার ফলে শহর থেকে শহরতলি সর্বত্র ভাড়া বেড়ে গিয়েছিল অটোর। ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের দাম কমে যায় অটোর এলপিজির। যদিও ভাড়া আর সেভাবে কমায়নি শহরের একাধিক অটো রুটগুলি।

এর মাঝেই ফের অটোর ভাড়া একধাক্কায় লিটার পিছু ১ টাকা করে বাড়ানো হয়েছে। কলকাতায় ১ টাকা দাম বেড়ে লিটার পিছু হল ৬৭ টাকা ৭৬ পয়সা। নতুন দাম কার্যকর হয়েছে আজ, শুক্রবার থেকে। অটো এলপিজির দাম বাড়লেও রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের দামের কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতি না থাকলেও কেন দাম বাড়ল অটোর এলপিজির, তার ব্যাখ্যা দেয়নি কেন্দ্র। অটোর এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় ফের ভাড়া বাড়তে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের। যদিও শহরের অটো ইউনিয়নের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

আরও পডুন: সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

শহরের বেশ কিছু রুটে অটোর উপরই নির্ভরশীল থাকেন যাত্রীরা। তাই অটোর ভাড়া বৃদ্ধি হলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়বেন তাঁরা। এই নিয়ে চলতি বছরে তিনবার বেড়েছে অটোর এলপিজির দাম।

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

টিপ-শাড়ি পরে রূপান্তরকামীর বেশে ফ্ল্যাটে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণ! গ্রেফতার যুবক

ইডলি দিয়ে বানিয়ে ফেলুন মশলাদার কোফতা কারি, রইল সহজ রেসিপি

ভারতীয় গৃহকর্মীকে জন্মদিনে সারপ্রাইজ রুশ মহিলার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা