মুকুলের পথেই বাগদার বিশ্বজিৎ! তৃণমূলে নয়, জানালেন আছেন বিজেপিতেই

২০১৯-এর আগে তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান বিশ্বজিৎ দাস। তারপরেই ২০২১ বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে বাগদাতে ভোটে জেতেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯-এর আগে তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান বিশ্বজিৎ দাস। তারপরেই ২০২১ বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে বাগদাতে ভোটে জেতেন। কিন্তু ‘গুরু’ মুকুল রায়ের পথ অনুসরণ করেই অগস্ট মাসে তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ দাস। কিন্তু আচমকাই বৃহস্পতিবারে রাতে ভোলবদল বাগদার বিধায়কের। তিনি জানিয়ে দেন এখনও বিজেপিতেই আছেন। সংবাদমাধ্যমকে বিশ্বজিৎ দাস বলেন, ‘এই চারটে পৌরসভা নির্বাচনে যে ভাবে এদের পরাজয় হয়েছে, এই গোষ্ঠীকোন্দল এরকম চললে, ভালো মানুষকে ব্যবহার করতে না পারলে এরকমই হবে। বিজেপি তো ব্যবহার করতে পারেননি। বিশেষ করে এখানে সাংসদ যিনি আছেন, তিনি একক ভাবে সব চালাতে চাইছেন। এইভাবে ব্ল্যাকমেলিংয়ের ফর্মুলায় সব চলতে পারে না। আমি এখনও বিজেপিতেই আছি। বিজেপি থেকে জিতেছি। আমি তো অন্য অন্য দল থেকে জিতিনি। বিজেপি থেকে জিতেছি, বিজেপিই রয়েছি।’

বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভের জেরেই বিজেপি ছাড়েন বিশ্বজিৎ দাস। তৃণমূলে যোগ দিলেও নিষ্ক্রিয় ছিলেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার বারাসত মধ্যমগ্রামের চৌমাথার মোড়ে তৃণমূলের পার্টি অফিসেই ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। কিন্তু বাইরে বেড়িয়েই ভোলবদল। রাজনৈতিক মহলের জল্পনা, যেহেতু মুকুল রায়ের মতোই দলত্যাগ বিরোধী আইনে অভিযুক্ত বিশ্বজিৎ দাস ও কৃষ্ণ কল্যাণী, তাই মিডিয়ার সামনে কোনও প্রমাণ রাখতে চাইছেন যে তারা বিজেপিতেই আছেন। যে পথে হেঁটে মুকুল রায় বাঁচিয়ে রেখেছেন নিজের বিধায়ক পদ। সেই পথেই হাঁটতে চাইছেন বাগদার বিধায়ক।

যদিও এটা শুধুমাত্রই বিধায়ক পদ বাঁচানোর প্ল্যান বলে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর