বকটুই ক্ষতিপূরণে মামলা, রাজ্যকে রিপোর্ট চাইল হাইকোর্ট

বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (Bagtui) কাণ্ডে ফের আদালতে গড়াল মামলা। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল। ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে তাই নিয়েই এই মামলা। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ ২৬ জুলাই।  কেন ক্ষতিপূরণ দেওয়া হল এই মর্মে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

নিয়ম না মেনে বকটুই অগ্নিকাণ্ডের ঘটনার পর ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য (Govt)। এই অভিযোগ তুলেই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। উল্লেখ্য, বকটুইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রাজ্য তুলে দিয়েছে ক্ষতিপূরণের অর্থ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়েছে। সেই চাকরি প্রথম বছর চুক্তিভিত্তিক। তারপর থেকে স্থায়ী। বকটুইয়ের ঘটনার পর এই ক্ষতিপূরণ তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মৃত্যুর বিকল্প কখনও কোনও টাকা বা চাকরি ক্ষতিপূরণ হতে পারে না। তবু বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন মূল অভিজুক্ত আনারুলকে গ্রেফতারের। তাঁর নির্দেশের ২ ঘণ্টা পরেই মোবাইল টাওয়ারের লোকেশন ধরে গ্রেফতার করা হয় আনারুলকে। মমতা বলেছিলেন, জঘন্য এই অপরাধীদের বরদাস্ত করা হবে না। নির্দেশ দিয়েছিলেন কড়া ব্যবস্থা নেওয়ার।

 পরে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। সোমবারের দায়ের করা মামলায় অভিযোগ, রাজ্য ক্ষতিপূরণ দিয়ে তদন্তকে প্রভাবিত করতে চাইছে। অভিযোগ, এই আর্থিক সাহায্য ও চাকরি দেওয়া অনুচিত। এদিন মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে বলেন, বকটুই কাণ্ডে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তাঁর প্রশ্ন, কার সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? তিনি বলেন, এর ফলে সাক্ষীরা প্রভাবিত হতে পারে। 

রাজ্যকে ২ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে।

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ