বালু আজ অতীত, বাগদা জিতে উত্তর ২৪ পরগনায় দাপট শুরু পার্থ-সুজিত-নারায়ণের

৩ নেতার উপস্থিতিই বালুর অনুপস্থিতিতে ঢেকে দিয়েছে। তাই বালু আজ অতীত হয়ে গিয়েছেন নিজের জেলার রাজনীতিতে, দলের রাজনীতিতেও।  

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে পরেই প্রশ্ন উঠে গিয়েছে জেলার রাজনীতিতে, তৃণমূলের(TMC) অন্দরে, বালু কী এবার অতীত? বালু ছাড়াই লোকসভা ভোটে জেলায় নিজেদের দাপট দেখিয়েছে তৃণমূল। জেলার ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে। বিজেপির কাছ থেকে, অর্জুন সিংয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ব্যারাকপুর। এবার পদ্মের কাছ থেকে জোড়াফুল কেড়ে নিল বাগদাও। আর এই দুই নির্বাচনে তৃণমূলের জয়ের নেপথ্যে কাজ করেছে দলে জেলার ৩ নেতার নিখুঁত রসায়নের সমীকরণ। পার্থ-সুজিত-নারায়ণ। ওয়াকিবহাল মহলের দাবি, এই ৩ নেতার উপস্থিতিই বালুর অনুপস্থিতিতে ঢেকে দিয়েছে। তাই বালু আজ অতীত হয়ে গিয়েছেন।  

রেশন দুর্নীতি কাণ্ডে বালুর জেলযাত্রা, তাঁর ‘ঘনিষ্ঠ’ শেখ শাহজাহানের বাড়িতে ED অভিযানে স্থানীয়দের ‘হামলা’, তার পরেই সন্দেশখালির আন্দোলন— এমন জটিল পরিস্থিতি সামলাতে দলীয় নেতৃত্ব পাঠিয়েছিলেন রাজ্যের তৎকালীন দুই মন্ত্রী পার্থ ভৌমিক(Partha Bhowmick), সুজিত বসু(Sujit Basu) এবং জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে(Narayan Goswami)। দিনের পর দিন সেখানে গিয়ে, লোকজনকে বুঝিয়ে, প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে, প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি কিছুটা বদলাতে পেরেছিলেন তাঁরা, বলছে দলের একাংশই। শাহজাহান-বাহিনীর ‘দখল করা’ জমিও কিছুটা ফেরানো হয়। ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ‘লিড’ পেলেও তা হাজার আষ্টেকের বেশি এগোয়নি। এ বারে বালুর গড় বাগদাতেও ত্রয়ীর কৌশল খেটে গেল বলে দাবি তৃণমূলের। ২০০৬ সাল থেকে বালুই ছিলেন জেলায় তৃণমূলের আশা-ভরসা। শেষ কথাও। কিন্তু তিনি গ্রেফতার হওয়ার পরে সেই ভরসার আসনটাই গিয়েছে টলে।

তবে বালুর অবর্তমানে তাঁর অনুপস্থিতি ঢেকে দিতে সফল হয়েছেন পার্থ-সুজিত-নারায়ণ। আর তার জেরে এখন উত্তর ২৪ পরগনার রাজনীতিতে তো বটেই তৃণমূলের জেলার রাজনীতিতেও একেবারেই গুরুত্বহীন হয়ে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালু। তিনি যে খুব শীঘ্রই জামিন পেয়ে যাবেন, এমন সম্ভাবনা কেউ দেখছেন না। আর তার অনুপস্থিতিতে জেলায় দলের হাল ক্রমশ নিজেদের হাতে তুলে নিচ্ছেন পার্থ-সুজিত-নারায়ণ। ঘটনাচক্রে পার্থ, নারায়ণ, সুজিত— সকলেই দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে জ্যোতিপ্রিয়কে খাদ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলের অন্দরে গুঞ্জন ছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই বালুকে ওই পদ থেকে সরিয়ে তুলনায় কম গুরুত্বপূর্ণ বন দফতরের মন্ত্রী করা হয়। সংগঠনেও তাঁর প্রভাব কমার ইঙ্গিত সে সময় থেকে স্পষ্ট হচ্ছিল। দেখার বিষয় আগামী দিনেও এই সমীকরণ এক থাকে নাকি বদলায়।

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল