সীমান্তে রণক্ষেত্র, পাচার রুখতে গুলি, রণক্ষেত্র মল্লিকপুর, জখম বিএসএফ-সহ বাংলাদেশি দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: পাচার নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে(Mallickpur Border)। এলোপাথাড়ি গুলি বিএসএফের। ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশী পাচারকারী। পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানও। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের(Gangarampur Block) মল্লিকপুর সীমান্তে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশী পাচারকারীর নাম মহম্মদ আলাউদ্দিন (৩২) বাড়ি বাংলাদেশে। অপর আহত বিএসএফ জাওয়ানের নাম ওরফেজ কুমার (২৭)। বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত ৯১ বি এস এফ ব্যাটেলিয়নের ওই জওয়ান ওইদিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

বিএসএফ(BSF) সূত্রের খবর অনুযায়ী , বুধবার ভোররাতে প্রায় ৫ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে।সেইসময় কর্তব্যরত ৯১ বিএসএফ ব্যাটেলিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের ওপর। শুধু তাই নয় বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এরপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান।ঘটনায় মহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশী পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় । এদিন এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gangarampur Hospital)।বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশকিছুদিন ধরে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। যে এলাকা দিয়েই পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল। এর আগে যে সীমান্ত দিয়ে গরু পাচারের সময় পাঁচটি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানেরা(BSF Jawan)। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে চাননি বিএসএফের আধিকারিকেরা।

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা