সমস্যা জানতে শহর চষে বেড়ালেন বালুরঘাটের ভাবী চেয়ারম্যান

সদ্য সমাপ্ত পুর নির্বাচনে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আর বাকি দুটি ওয়ার্ডে জিতেছেন বাম প্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: আগামী পাঁচ বছর শহরবাসীকে নাগরিক পরিষেবা দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছে তাঁর কাঁধে। বুধবারই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। আর আগে এলাকার হাল-হকিকত জানতে মঙ্গলবার পথে নামলেন বালুরঘাট পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান অশোক মিত্র। আর ভাবী চেয়ারম্যানকে কাছে পেয়ে মন খুলে নিজেদের মতামত জানালেন বাসিন্দারা। কেউ দাবি জানালেন, কেউ পরামর্শ দিলেন আবার কেউ আবার পুর পরিষেবা নিয়ে সন্তুষ্টির কথা জানালেন।

সদ্য সমাপ্ত পুর নির্বাচনে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আর বাকি দুটি ওয়ার্ডে জিতেছেন বাম প্রার্থী। শূন্য হাতেই ফিরতে হয়েছে বিজেপি। নতুন পুরবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী অশোক মিত্রকে। আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাড়া হিসেবে পরিচিত ২২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রদীপ্তা চক্রবর্তীকে। বুধবারই নবনির্বাচিত কাউন্সিলর, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ নেবেন।

শপথ নেওয়ার আগে বুধবার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবগত হতে সতীর্থ কাউন্সিলর ও তৃণমুল নেতাদের সঙ্গে নিয়ে পথে পথে ঘুরে বেড়ালেন ভাবী চেয়ারম্যান। শহরের ১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখার এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক মিত্র বলেন, ‘গতবার আমাদের দখলেই পুরবোর্ড ছিল। উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ৯৯ শতাংশ কাজ করা হয়েছে। এবার বাকি এক শতাংশ কাজ সেরে ফেলার পাশাপাশি এ বছর যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি পূরণ করব। সাধারণ মানুষ কোন কাজকে আগে গুরুত্ব দিতে বলছেন, কোন কাজ আগে করা উচিত তা জানতে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলছি।‘

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!