বালুরঘাটে বিস্ফোরণেরবিকট শব্দে কেঁপে উঠলো এলাকা, উড়ে গেল ঘরের চাল

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা। উড়ে গেল ঘরের চাল। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার পরেই এলাকায় পৌছে দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। নামানো হয়েছে বোম স্কোয়াডকেও(Bomb Squard)।জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া(Thangapara) এলাকায় অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে। যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটিরও ঘর হিসাবেও ব্যবহৃত হয়। এদিন দুপুরে সেখানেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।উড়ে যায় ঘরের চালও।

 বিস্ফোরণের শব্দ পেয়েই এলাকার মানুষেরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকেই আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে। একই সাথে বারুদের গন্ধেও ভরে যায় এলাকা। যদিও একবারই বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিন যে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌছায় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌছে নিয়ন্ত্রণ করে আগুনও। যদিও স্থানীয়দের অনুমান বোম বিস্ফোরণের ফলেই এমন ঘটনা। তবে তালা বন্ধ ওই ঘরে কিভাবে বোম এল তা নিয়েই জোর তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার(Gangarampur P.S.) পুলিশ ।

এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত।

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের