চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবৈধভাবে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভারতে প্রবেশ করে ১৪ দিনের জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ গ্রেফতার,পেশ আদালতে।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিহাট মহকুমা আদালত।উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত – বাংলাদেশ লাগোয়া স্বরূপনগরের(Swarupnagar) বিথারী সীমান্ত দিয়ে শনিবার রাতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান(Arifur Zaman) ভারতে প্রবেশ করার চেষ্টা চালায়। তাঁর বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে। তিনি অবৈধভাবে ভারতের প্রবেশ করে।বিথারী সীমান্তরক্ষীর বাহিনী তাকে আটক করে।স্বরূপনগর থানা পুলিশের হাতে শনিবার রাতেই তুলে দেয় বিএসএফ(BSF)।এরপর স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হাসিনা সরকারের পরিবর্তনের পর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের আত্মগোপন করেছিলেন।

নিজের জীবন বাঁচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন।এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।রবিবার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়। আদালত ধৃত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রেফতার হন।উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত – বাংলাদেশ লাগোয়া বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ভারত ভূখণ্ডে প্রবেশ করেন।আরিফুর জামানের বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে।দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিলেন বাংলাদেশের এই পুলিশ অফিসার। তিনি অবৈধভাবে ভারতের প্রবেশ করেন।

বিথারী সীমান্তরক্ষীর বাহিনী তাকে আটক করে।শনিবার রাতেই স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।এরপর স্বরূপনগর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি বাংলাদেশের আত্মগোপন করেছিলেন দীর্ঘদিন হাসিনা সরকারের(Hasina Goverment) পতনের পর থেকে।নীজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। কারণ ওই দেশের তার জীবন সংশয় ছিল।এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয় বিনা ভিসাতে প্রবেশ করার জন্য। রবিবার বসিরহাট মহাকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয় তাকে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ