পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং বেড়াতে এসে পুলিশের জালে ধরা পড়েছেন বাংলাদেশের এক যুবক। অভিযোগ, দালালের সাহায্যে ২০ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। বর্তমানে তাঁকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সত্যজিৎ রায়। তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। বুধবার বিকেলে দার্জিলিং ম্যাল এলাকায় ঘোরাফেরার সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে দার্জিলিং সদর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সত্যজিৎ রায়। তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। বুধবার বিকেলে দার্জিলিং ম্যাল এলাকায় ঘোরাফেরার সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে দার্জিলিং সদর থানার পুলিশ। জেরার সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর জিজ্ঞাসাবাদে আরও চাপ দিলে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার তাঁকে ফাঁসিদেওয়ার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে রাতের অন্ধকারে দক্ষিণ দিনাজপুরের বিন্দোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। এজন্য এক দালালকে ২০ হাজার টাকা দেন বলেও অভিযোগ। ভারতে ঢোকার পর কয়েকদিন দক্ষিণ দিনাজপুর এলাকায় শ্রমিকের কাজও করেছিলেন।

আরও পড়ুন: বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

পুলিশের অনুমান, উত্তর বা দক্ষিণ দিনাজপুরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে জমি কেনার পরিকল্পনা ছিল ওই যুবকের। তবে দার্জিলিং বেড়াতে এসে পুলিশের নজরে পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তদন্তে কয়েকজন দলালের নামও উঠে এসেছে বলে পুলিশ সূত্রের দাবি। সেই তথ্যের ভিত্তিতে সীমান্ত পারাপার করানো চক্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নকশালবাড়ির এসডিপিও জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন। প্রশাসনের নির্দেশ মেনে তাঁকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আরও তথ্য জানতে তদন্ত চলছে।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব