এই মুহূর্তে

বর্ধমান থেকে ধৃত বাংলাদেশি যুবক, একাধিক নথিপত্র জোগাড়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,তেলিপুকুর: বর্ধমান থেকে ধৃত বাংলাদেশি যুবক, একাধিক নথিপত্র জোগাড়ের অভিযোগ।কেনো বৈধ নথি দেখাতে পারেনি পুলিশকে।বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্ৰেফতার করল পুলিশ।ধৃতকে মঙ্গলবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে (Bardhaman Court)। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং খবর দেন পুলিশকে। খবর পেয়েই বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সফিকুল সর্দার নামে ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সফিকুল সর্দার বাংলাদেশে(Bangladesh) যশোর জেলার বাসিন্দা। তার দাবি, ২০০১ সালে ভারতে প্রবেশ করে শক্তিগড় (Shaktigar)এলাকায় দিদির বাড়িতে আশ্রয় নেয় সে। এরপর দীর্ঘ আট বছর একটি হোটেলে কাজ করে এবং সেই সময় স্থানীয় এক বাম নেতা তাকে রেশন কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেন বলে দাবি করেছে সফিকুল।

ওই বাম নেতা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন বলেও জানায় সে। বর্তমানে ওই বাংলাদেশি যুবক ট্রাক বা লরি চালিয়ে জীবিকা নির্বাহ করছে বলেও পুলিশকে জানিয়েছে।পুলিশকে বৈধ নথি দেখাতে পারেনি সে।এ ঘটনায় শহর ও জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এখন তদন্ত করছে সফিকুল (Safiqul)কীভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে একাধিক ভারতীয় পরিচয়পত্র জোগাড় করল। তদন্তের স্বার্থে ওই নথিপত্রগুলির সত্যতা যাচাই করতেও উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে কর্মীরা যাবেন তো?‌ শঙ্কা মেটাতে ড্রোন ওড়াবে বিজেপি

সঙ্কটের আবহে গ্যাস নিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা, কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা?

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ