এই মুহূর্তে

বাংলার বাড়ি প্রকল্পে ভরতপুর ২ ব্লকের সাফল্য, নতুন আশ্রয়ে স্বস্তি হাজারো পরিবারের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প মুর্শিদাবাদ জেলার অসংখ্য অসহায় পরিবারের জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে ভরতপুর ২ নম্বর ব্লক এলাকায় এই প্রকল্পের সুবিধা পেয়ে বহু মানুষের মুখে ফিরেছে স্বস্তির হাসি। দীর্ঘ প্রতীক্ষার পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছতে শুরু করেছে, যা পাকা বাড়ির স্বপ্ন বাস্তব করার পথে বড় পদক্ষেপ। চুনশহর গ্রামের বাসিন্দা রেনুকা বিবি এতদিন ভাঙা মাটির ঘরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতেন। বর্ষা এলেই চাল দিয়ে জল পড়ত, একটিমাত্র ঘরেই কোনোরকমে জীবন চলত। মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বছরের পর বছর লড়াই করেছেন তিনি। একইভাবে কষ্টের জীবন কাটিয়েছেন বিধবা নুরনিহার বিবিও। একা হাতে ভাঙা ঘর মেরামত করে কোনোরকমে বেঁচে থাকতে হত তাঁকে। আজ তাঁদের চোখের জল কষ্টের নয়, বরং স্বস্তি ও নিরাপত্তার অনুভূতির।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় প্রায় এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে জমা পড়েছে। এই তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলাশাসক শামসুর রহমান। ব্লক প্রশাসনের তথ্য অনুযায়ী, ভরতপুর ২ নম্বর ব্লক, অর্থাৎ সালার ব্লক এলাকায় ২০৮৫ জন উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে। এই বিষয়ে নিশ্চিত করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক অনির্বাণ সেনগুপ্ত।

দীর্ঘদিন ভাঙা চাল, ভিজে যাওয়া ঘর এবং স্থায়ী ছাদের অভাবে ভোগা মানুষদের কাছে এই প্রকল্প নতুন ভরসা এনে দিয়েছে। এই উদ্যোগ শুধু একটি বাড়ি তৈরির প্রকল্প নয়, বরং অসংখ্য মানুষের জীবনে নিরাপত্তা ও সম্মানের নতুন ভিত্তি তৈরি করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte