Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ ১৩ শিশু, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গ্রাম লাগোয়া এলাকা থেকে  ১৩ শিশু  তুলে এনেছিল মাশরুম ।  আর সেটি তারা নিজেরাই আইসিডিএস-তে এসে রান্না করে । এরপর মাশরুম খেয়ে তারা শুয়ে পড়ে। কিছু সময়ের পরেই শুরু হয় বমি এবং পেট ব্যথা। একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাইপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে  বাঁকুড়ার রাইপুর ব্লকের মাম্যুড়া গ্রামে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম থমথমে হয়ে পড়ে। উদ্বেগের মধ্যে পড়েছে শিশুদের পরিবার- পরিজনেরা । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আইসিডিএস কেন্দ্র ছুটির পর মাম্যুড়া গ্রামের একদল শিশুরা যায় মাশরুম সংগ্রহ করতে। এরপর তারা নিজেরাই মাশরুম রান্না করে খায়। এরপর সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। আর বাড়ি ফিরতেই তারা অসুস্থ হয়ে পড়ে।

প্রাথমিকভাবে অভিভাবকদের অনুমান শিশুরা ঠিকমতো শনাক্ত করতে না পারায় মাঠ থেকে বিষাক্ত মাশরুম সংগ্রহ করে ফেলেছিল। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে।  যদিও এ ঘটনায় অঙ্গনওয়ারি কেন্দ্রের নজরদারিও প্রশ্ন চিহ্নের সামনে পড়েছে।  বলা বাহুল্য, বর্ষার সময়ে এমনিতেই শহরে ঝোপঝাড় বাড়ে। আর তাতে বাড়ে পোকা-মাকড়ের উপদ্রুব। তাই প্রশাসনের তরফে জোরকদমে চলেছে জঙ্গল সাফাইয়ের কাজ।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি