ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি, বাঁকুড়া সম্মিলনীতে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ভুয়ো শংসাপত্র বের করে বিনা বাধায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক ছাত্রী। কিন্তু অবশেষে ধরা পড়ে গিয়েছেন। জমা দেওয়া শংসাপত্র ভুয়ো প্রামণিত হওয়ার পরেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

জানা গিয়েছে, ডাক্তারির স্নাতকের প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল হয়নি। কিন্তু শীর্ষ ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে  ভর্তি হওয়ার জন্য ভুয়ো এসটি সার্টিফিকেট বের করেছিলেন। সেই সার্টিফিকেট জমা করে ভর্তি হয়েছিলেন। সেই সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ার পরে ওই ছাত্রীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। প্রতারণা করার কারণে জুহি কোলের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। কীভাবে ওই শংসাপত্র পেয়েছেন জুহি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, নিট পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণও হয়েছিলেন জুহি কোলে। কিন্তু ভাল ফল করেনি। এরপরে সংরক্ষিত আসনে ২০২২ সালে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু ছাত্রীর পদবি এবং জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। এরপরে বিষয়টি যাচাই করার কাজ শুরু হয়। তখনই ধরা পড়ে বিষয়টি।

শংসাপত্র আসল না নকল,  খতিয়ে দেখার জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে। তারপরেই বিষয়টি জানা যায়।দুই দফতরই জানিয়েছে, শংসাপত্রটি জাল। এরপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ছাত্রীকে বহিষ্কারের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ঘেরাও করে বিক্ষোভ দেখান সংগঠনের অনেকেই। স্বাস্থ্যভবনের পক্ষ থেকে ওই ছাত্রীকে বহিষ্কার করার নির্দেশ দেয়। এরপরেই জুহিকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের