রাতে বাড়ি ফেরা হল না মাধবের,  রাজ্য সড়কে পড়ে টোটো চালকের দগ্ধ দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টোটো চালকের রহস্য মৃত্যু। বাঁকুড়ার ইন্দাসে রাজ্য সড়কের ওপর থেকে উদ্ধার হয়েছে একটি টোটো চালকের দগ্ধ দেহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই যুবক হলেন মাধব দে। তিনি ইন্দাস থানার রোল বকুলতলা এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে তাঁর দেহ রাজ্য সড়ক থেকে উদ্ধার হয়েছে।

পরিবারের তরফে জানান হয়েছে, মাধবকে খুন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাধব বকুলতলা এলাকায় টোটো চালায়। প্রতিদিন রাত আট টার মধ্যে সে বাড়ি এসে যায়। কিন্তু শুক্রবার সে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকদের চিন্তা বাড়ে। এরপরেই আচমকাই পরিবারের কাছে রাত ১ টা নাগাদ ফোন আসে মাধবের দেহ জাতীয় সড়কের ওপর পাওয়া গিয়েছে। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মাধবের দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

বর্তমানে মাধবের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পরিবারের অভিযোগ, মাধবকে প্রথমে খুন করে দেহ পুড়িয়ে দিয়েছে দুস্কৃতীরা। তবে কে বা কারা এই কাজ করল তা  এখন জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে দিয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  মাধবের অস্বাভাবিক মৃত্যুতে  এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইন্দাস থানার পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ।  

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক