“পাখিদের জন্য বিকল্প বাসা” অভিনব উদ্যোগ বনবিভাগের

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাজলঘাটি : বইয়ের পাতা হোক বা রুপোলি পর্দা, সর্বত্র মুক্ত বিহঙ্গের কথা বলা রয়েছে। একসময় ছিল, সকালে ঘুম ভাঙত পাখির কলকাকলিতে। এখন তাদের টিকিও পাওয়া যায় না। অকটু প্রত্যন্ত গ্রাম দিকে গেলে তাও কিছুটা পাখিদের কিচিরমিচির শোনা যায়। এখন কংক্রিটের সঙ্গে পাখির কূজনের জায়গায় শুধুই শোনা যায় যান্ত্রিক সব আওয়াজ। সেই আওয়াজ মনে অশান্তির সৃষ্টি করে। দোয়েল, ময়না, ফিঙে, টিয়া, বুলবুলি, চড়াই, সহ সমস্ত দেশীয় পাখিদের রক্ষা করতে অভিনব উদ্যোগ নিয়েছে বনবিভাগ।

দেশীয় পাখি ও ছোট ছোট প্রাণীদর ঘর সংসার হল গাছপালা। সেই গাছপালাই এখন কেটে তৈরি হচ্ছে মাল্টিস্টোরেড বিল্ডিং, শপিং মল, কারখানা। ফলে ঘর হারাচ্ছে তারা। পাশাপাশি রয়েছে প্রকৃতিক দুর্যোগ। সবকিছুতেই বিপদের মুখে পড়তে হচ্ছে তাদের। যেখানে পাখি ও ছোট ছোট প্রাণীদের জীবন বিপন্ন হচ্ছে, সেখানে সেখানে অভিনব উদ্যোগ নিয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের গঙ্গাজলঘাটি রেঞ্জ। পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীদের রক্ষা ও সংরক্ষণে এটা নজিরবিহীন উদ্যোগ। তাদের জন্য তৈরি করা হচ্ছে বিকল্প বাসস্থান। পাখি, কাঠবিড়ালী সহ ছোট ছোট প্রাণীরা যাতে বিপন্ন হয়ে না পড়ে, রক্ষা পায়, তারজন্যই বিশেষবিকল্প ব্যবস্থা।

রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক উপকরণকেই কাজ লাগানো হয়েছে। মাটিক হাঁড়ি, কাঠের বাক্স, প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে এই বিকল্প বাসা। বাসাগুলো তৈরি করে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হচ্ছে। পাখিরা যাতে বৃষ্টি, রোদ, ঠাণ্ডা থেকে রক্ষা পায়, তারজন্যই এই ব্যবস্থা। প্রাথমিকভাবে গঙ্গাজলঘাটি রেঞ্জের প্রায় ৬০ হেক্টর বনভূমিতে এই প্রকল্প চালু হয়েছে। “পাখিদের জন্য বাসা, প্রকৃতির জন্য আশা” নিয়ে অভিনব উদ্যোগ বনবিভাগের। গঙ্গাজলঘাটি বন দফতরের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন স্থানীয় মানুষ ও পরিবেশ প্রেমীদের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে।

 

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন