বিস্কুটে লুকিয়ে ছিল বিপদ! খাদ্যনালীতে ঢুকল তার, অস্ত্রোপচারে রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিস্কুট খেয়েই হলো বিপদ। ঘটনাটি বর্ধমানের হাটশিমুল এলাকার  ঘটনা। ওই এলাকার বাসিন্দা প্রকাশ চৌধুরীর জীবনে একটি সাধারণ বিস্কুট খাওয়ার ঘটনাই অল্পের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দোকান থেকে কেনা বিস্কুট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার গলায় অস্বস্তি অনুভূত হতে শুরু করে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। কিন্তু কয়েক দিন কেটে যাওয়ার পরও অস্বস্তি না কমায় উদ্বেগ বাড়ে। অবশেষে সমস্যার সমাধান খুঁজতে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগে চিকিৎসকের শরণাপন্ন হন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা প্রথমে এক্স-রে করেন। তাতেই সন্দেহ হয় যে গলার ভিতরে কোনও একটি বস্তু আটকে থাকতে পারে। এরপর এন্ডোস্কোপি করা হলেও স্পষ্টভাবে কিছু ধরা পড়েনি। পরিস্থিতি জটিল হওয়ায় চিকিৎসকেরা থ্রিডি এক্স-রে করানোর সিদ্ধান্ত নেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে গলার ভিতরে তারের মতো একটি বস্তু আটকে রয়েছে।

পরিস্থিতি বুঝে  প্রকাশকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ঋতম রায় জানান, এন্ডোস্কোপিতে কিছু ধরা না পড়ায় চিকিৎসকেরা অনুমান করেন যে বস্তুটি খাদ্যনালী ফুটো করে অন্য দিকে সরে গিয়েছে। পরে অস্ত্রোপচারের সময় দেখা যায়, সত্যিই সেই তার জাতীয় বস্তুটি খাদ্যনালী ফূটো করে বেরিয়ে মেরুদণ্ডের হাড় এবং খাদ্যনালীর মাঝখানে আটকে রয়েছে। বহু স্নায়ু ও গুরুত্বপূর্ণ শিরার মাঝখান থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করে সেটি বের করে আনেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রকাশের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, আরও এক-দু’দিন দেরি হলে তার প্রাণসংকটও দেখা দিতে পারত। সফল অস্ত্রোপচারের পর এখন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন বলে আশা চিকিৎসকদের।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩