২০ কোটি টাকা ব্যয়ে বারাকপুর-বারাসত রোডের ভোলবদল, দিনক্ষণ জানাল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান ঘটাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের পূর্ত দফতর। বারাকপুর-বারাসত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ওয়ার্ক অর্ডার জারি হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে।

সম্প্রতি পূর্ত দফতর, কেএমডিএ, বিদ্যুৎ দফতর ও পুরসভার ইঞ্জিনিয়াররা যৌথভাবে এলাকা পরিদর্শন করেন। প্রথম ধাপে রাস্তার দু’পাশে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি সরানো এবং মাটির নীচে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজও করা হবে। এই প্রাথমিক পর্বের জন্য প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা এবং প্রশাসনের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করা।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের সেমিফাইনালের জন্য রাত ১১ টা ১৫ মিনিটে চলবে বিশেষ মেট্রো, জানুন রুট ও সময়সূচি

প্রতিদিন অফিস টাইমে এই রাস্তায় চরম যানজটের সম্মুখীন হতে হয় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা মোড় ও জাফরপুর মোড় এলাকায় সকাল-সন্ধ্যায় দীর্ঘ যানবাহনের লাইন লেগে থাকে। ফলে বহুদিন ধরেই রাস্তাটি চওড়া করার দাবি উঠছিল স্থানীয়দের তরফে।

রাস্তাটি সম্প্রসারণের দাবিতে স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পূর্তমন্ত্রী পুলক রায়-এর কাছে আবেদন জানান। বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়ে জটিলতা কাটাতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস-এর সঙ্গেও বৈঠক করেন তিনি। শেষ পর্যন্ত বিদ্যুৎ দফতর খুঁটি অপসারণে সম্মতি দিয়েছে এবং এর ব্যয়ভার বহন করবে পূর্ত দফতর।

বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, বারাকপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সাময়িক কিছু অসুবিধা হলেও কাজ শেষ হলে এই সড়কের চেহারা বদলে যাবে। প্রশাসনের আশা, চার লেনের রাস্তা চালু হলে যানজট অনেকটাই কমবে এবং বারাকপুর-বারাসত যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক