মাটির গাড়ি চাপা পড়ে মৃত্যু কিশোরের, অগ্নিগর্ভ বাসন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী : মাটির ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের।মৃতের নাম কুন্তল মণ্ডল(১০)। স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল সে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাড়ির অদূরেই হঠাৎই মাটির বহনকারী একটি ট্রাক্টরের চাকায় চাপা পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় কুন্তল মণ্ডলের(Kuntal Mandal)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti)ঝড়খালি নফরগঞ্জ এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন তখন ওই গাড়িটিকে ঘিরে ফেলে। চালক পালিয়ে যায় । আশ্রয় নেয় একটি দোকানে। গাড়িটিকে ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। শুধু তাই নয়, মাটি কাটা গাড়িটিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এরপর ক্ষুব্ধ মানুষজন ওই চালকের খোঁজ শুরু করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় বাসন্তী থানার(Basanti P.S.) পুলিশ। পুলিশকে দেখেই আরো ক্ষেপে যায় জনগণ। পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় মানুষের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাটির ব্যবসা চলছে।পুলিশকে বারবার জানানোর পরও কোন কাজ হয়নি। এর আগেও দুর্ঘটনা ঘটেছে এলাকায়। তবে ভয়ংকর দুর্ঘটনা ঘটল এই বছরে প্রথম। ১০ বছরের ওই কিশোরকে চাপা দিয়ে পালিয়ে যায় চালক।দীর্ঘক্ষণ দেহটি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। দেহ তুলতে গেলে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। শুধু তাই নয় গাড়ির নিচে চাপা অবস্থাতেই পড়েছিল ওই কিশোর।

ঘটনার খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় সংবাদ মাধ্যমের কর্মীদের। আক্রান্ত হয় পুলিশের সঙ্গে সংবাদমাধ্যম । পরে আরো ব্যাপক পুলিশ বাহিনী নিয়ে গিয়ে প্রায় ৭ ঘন্টা পর দেহটি তুলে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মাটির গাড়িকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। এলাকায় উত্তেজনা রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান