পড়ুয়াদের সঙ্গে স্কুলের মিড ডে মিল খেলেন বিডিও ও আইসি

স্কুল পরিদর্শন করতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিল খেলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা ও গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের মিড ডে মিলের গুণমান নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছেন রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। মিড ডে মিলের খাবারের গুণমান নিশ্চিত করতে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম স্কুলের মিড ডে মিলের খাবার পড়ুয়াদের আগে শিক্ষকরা খাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দফতরে প্রস্তাব আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। তার মাঝে এবার ব্যতিক্রম দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দারা। স্কুল পরিদর্শন করতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিল খেলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা ও গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্র।

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর (Gangarampur) ব্লক প্রশাসনের তরফে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে নয়াবাজার উচ্চ বিদ্যালয় ও ঠ্যাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের ফলে ভবিষ্যতে কী সমস্যা হতে পারে সেবিষয়ে বার্তা দিতে ব্লক ও পুলিশ কর্তারা নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে হাজির হন। সেখানে প্লাস্টিকের খারাপ দিক নিয়ে আলোচনা হয়। তার পাশাপাশি সচেতনতামূলক মিছিলও বের করা হয়।

এদিন গঙ্গারামপুরের নয়াবাজারেও প্লাস্টিকের কুফল নিয়ে প্রচার চালানো হয়। সেই কর্মসূচি চলার ফাঁকে ঠ্যাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ে হাজির হন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা ও গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্র। সেখানেই স্কুলের পড়ুয়াদের জন্য রান্না করা মিড ডে মিল খেয়ে দেখেন তাঁরা। পাশাপাশি রান্নার গুণগতমান-সহ ওই স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।  বিডিও এবং আইসির সঙ্গে মিড-ডে মিল খেতে পেরে খুশি স্কুলের পড়ুয়ারাও। (ছবি প্রতীকী)

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী