বেহালা পশ্চিমে পার্থের বদলে তৃণমূলের বাজি দাপুটে নেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের সঙ্গে এক নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিল পার্থ চট্টোপাধ্যায়। টানা ২৫ বছর ধরে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মুখ ছিলেন তিনি। ফলে এতদিন এই আসনে প্রার্থী বাছাই নিয়ে আলাদা করে ভাবতে হয়নি শাসকদলকে। তবে পরিস্থিতি এখন বদলেছে। আসন্ন ২০২৬ সালের বিধান্সভা নির্বাচনকে সামনে রেখে বেহালা পশ্চিমে নতুন প্রার্থী খোঁজার প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল। দলীয় অন্দরে এই আসন নিয়ে নানা স্তরে আলোচনা চলছে। 

শিক্ষক নিয়োেগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর দীর্ঘ সময় তিনি জেলে ছিলেন। গত বছরের নভেম্বরে জামিনে মুক্তি পেলেও রাজনৈতিকভাবে তাঁর অবস্থান এখনও অনিশ্চিত। গ্রেফতারের পরই তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছিল এবং এখনও পর্যন্ত দলের তরফে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও অবস্থান জানানো হয়নি।

আরও পড়ুন: ভোটের আগেই রক্তাক্ত গঙ্গাসাগর, সাতসকালে বিজেপি নেতাকে গুলি করে পালাল আততায়ীরা

জেল থেকে মুক্তি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা এলাকায় সক্রিয় থাকার চেষ্টা করছেন। মাঝে মাঝেই তাঁকে এলাকায় দেখা যাচ্ছে এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামী বিধানসভা নির্বাচনে তাঁর তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে বেহালা পশ্চিম আসনে বিকল্প প্রার্থী খোঁজার কাজ শুরু করেছে শাসকদল। কিন্তু গত ২৫ বছর ধরে যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতা লড়েছেন, সেখানে নতুন কাউকে দাঁড় করানো সহজ নয় বলেই মনে করছেন দলের নেতারা। তাছাড়া শিক্ষক নিয়োেগ দুর্নীতির অভিযোগে এই কেন্দ্রের বিধায়কের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, এবার বেহালা পশ্চিমে এক পরিচিত মহিলা নেত্রীকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তিনি তৃণমূলের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ সংগঠক এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। দলের অনেকের মতে, তাঁকে সামনে রেখে এই কেন্দ্রে নতুন সমীকরণ তৈরি করা সম্ভব হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমে দীর্ঘদিন পর তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ দেখা যেতে পারে। সেই নতুন মুখ দিয়ে দল এই গুরুত্বপূর্ণ আসন ধরে রাখতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর