বেলজিয়ামের দম্পতি দুই শিশুকে দত্তক নিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি পশ্চিমমেদিনীপুর: এবার পশ্চিম মেদিনীপুরের দুই শিশুকে দত্তক নিলেন এক বেলজিয়ামের দম্পতি। ৪৫টি শিশু পেল বাবা-মা ।পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হুন্নাইয়া তাঁর চেম্বারে দুই কন্যাসন্তানের পাসপোর্ট(Passport) এবং ভিসার কাগজ তুলে দেন বেলজিয়ামের ওই দম্পতির হাতে।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হুন্নাইয়া তাঁর চেম্বারে দুই কন্যাসন্তানের পাসপোর্ট এবং ভিসার কাগজ দেন বেলজিয়ামের ওই দম্পতিকে।

দত্তক(Adopt) দেওয়া দু’টি শিশুর মধ্যে এক জনের বয়স সাড়ে চার বছর। আর একটি শিশুর সাড়ে পাঁচ বছর। দুই শিশুকে দত্তক নেওয়া ওই দম্পতি ভারতীয়। উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা তাঁরা। তবে কর্মসূত্রে থাকেন বেলজিয়ামে। সেখানে একটি বেসরকারি সংস্থায় দু’জনে চাকরি করেন। ওই দম্পতি জানিয়েছেন ৯ বছর আগে বিয়ে হলেও তাঁদের সন্তান হয়নি। তাই ২০২২ সালের জুন মাসে সন্তান দত্তক নেওয়ার জন্য আবেদন করেন তাঁরা। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পরই ডিসেম্বরে পাসপোর্ট তৈরি হয়ে যায়। এর পরেই জেলা প্রশাসন ভিসার ব্যবস্থা করে।

জেলা প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুর শহরের সরকারি বিদ্যাসাগর বালিকা ভবনে ওই দুই কন্যাসন্তানের লালন-পালন হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হুন্নাইয়া বলেন, ‘‘এখনও পর্যন্ত ৪৫টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। তার মধ্যে ৬ জন বিদেশি দম্পতি দত্তক নিয়েছেন। তবে শুধু শিশুদের দত্তক দেওয়াই নয়, তারা কেমন আছে, কী ভাবে আছে, সে নজরদারিও চালানো হয় প্রশাসনের তরফে।’’দুই কন্যাকে দত্তক নিয়ে বেলজিয়ামে বসবাসকারী দম্পতি বলেন, ‘‘এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজেদের হোক আর দত্তকই হোক, ওরা শিশুসন্তান। পড়াশোনা করে বড় হবে ওরা। ওদের দেখভালে কোনও খামতি থাকবে না।” নিঃসন্দেহে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ওই দুই শিশুকে দত্তক নেওয়া বাবা মা উড়ে যাচ্ছেন বেলজিয়ামের পথে।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!