স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নথি নিয়ে কড়া বার্তা রাজ্যের

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাজ্যই যেখানে গ্যারেন্টার, সেখানে কোন যুক্তিতে পড়ুয়াদের কাছ থেকে অন্যান্য নথি চাইতে পারে ব্যাঙ্ক! ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও পড়ুয়ার কাছ থেকে জমি বা বাড়ির নথি চাওয়া যাবে না। রাজ্য সরকার যে সমস্ত নথি ঠিক করে দিয়েছে, শুধুমাত্র সেই সমস্ত নথিই নিতে পারবে ব্যাঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুল ও কলেজ পড়ুয়ারা যাতে অর্থের অনটনে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্য রাজ্য সরকার চালু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেই কার্ডের মাধ্যমেই পড়ুয়াদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সরকারি ব্যাঙ্কগুলি যাতে এই ঋণ দিতে বিন্দুমাত্র পিছুপা না হয় তার জন্য রাজ্য সরকা প্রতিটি ক্ষেত্রেই নিজেই গ্যারেন্টার থাকছে। কিন্তু তারপরও অভিযোগ উঠছে পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি তাঁদের কাছ থেকে জমি ও বাড়ির দলিল চেয়ে নিচ্ছে। কিন্তু সেই ধরনের নথি যে নেওয়া যাবে না সেটা আগেই ব্যাঙ্কগুলিকে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু অভিযোগ তাতে পরিস্থিতির বিন্দুমাত্র বদল ঘটেনি। অনেক পড়ুয়াই তাঁদের জমি বা বাড়ির দলিল জমা দিতে পারছে না বা তাঁদের পরিবার থেকে তা জমা দিতে দিচ্ছে না। সেই সব ক্ষেত্রে পড়ুয়ারা ঋণও পাচ্ছে না। এবার সেই ঘটনার জেরে আবারও কড়া সতর্কতা জারি করে দিল রাজ্য সরকার।

নতুন করে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্কগুলিকে বার্তা দেওয়া হয়েছে, কোনও ভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের ঋণ প্রদানের ক্ষেত্রে তাঁদের কাছ থেকে জমি বা বাড়ির দলিল চাইতে পারবে না ব্যাঙ্কগুলি। রাজ্য সরকারের তরফে ব্যাঙ্কগুলোকে নতুন করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও পড়ুয়ার কাছ থেকে জমি বা বাড়ির নথি চাওয়া যাবে না। রাজ্য সরকার যে সমস্ত নথি ঠিক করে দিয়েছে, শুধুমাত্র সেই সমস্ত নথিই নিতে পারবে ব্যাঙ্ক। তার বাইরে কোনওরকম নথি তারা নিতে পারবে না। এ নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে ব্যাঙ্কগুলোকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাজ্যই যেখানে গ্যারেন্টার, সেখানে কোন যুক্তিতে পড়ুয়াদের কাছ থেকে অন্যান্য নথি চাইতে পারে ব্যাঙ্ক! পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে তাদের অভিভাবকরাও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কে নথি জমা দিতে পারবেন। আগামী বছরের ১ জানুয়ারি দিনটিকে রাজ্য সরকার ছাত্র দিবস হিসেবে পালন করবে। ওই দিন ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আগামী ৬ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ২৫,০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের