নিম্নচাপ হয়েই মায়ানমারে পা! বাংলায় থাকছে চাঁদি ফাটা গরম

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরঞ্চ আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের মুখে পড়ে যেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরের সব জলীয় বাষ্প শুষে নিয়েও ঘূর্ণিঝড়ের(Cyclone) রূপ নিতে পারল না ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে জন্ম নিয়ে বঙ্গোপসাগরে(Bay of Bengal) হাজির হওয়া নিম্নচাপ। মূলত বঙ্গোপাসাগরের জল ঘূর্ণিঝড় তৈরির মতো উষ্ণ না হয়ে ওঠার কারণেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারেনি ওই নিম্নচাপ, এখন তেমনটাই দাবি করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন, মঙ্গলবার বিকালেই ওই নিম্নচাপ উত্তর মায়ানমার উপকূল দিয়ে মূল স্থলভূমিতে ঢুকে পড়বে। সেখানে ঝোড়ো হাওয়া ও কয়েক দফা ভারী বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশ পাড়ি দেবে ওই নিম্নচাপ। তবে ওই নিম্নচাপের কোনও প্রভাব বাংলায় প্রত্যক্ষ ভাবে পড়বে না। তবে আজ ও আগামিকাল দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলি শুধু যে আগামি কয়েকদিন শুষ্কই থাকবে তাই নয়, কার্যত চাঁদি ফাটা গরমের মুখ পড়বে।

মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া(Weather) দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আকাশ আগামি কয়েক দিন পরিষ্কারই থাকবে। তাপমাত্রা ৩৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে চড়চড়িয়ে। সেক্ষেত্রে কলকাতাতেই পারা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত চাঁদিফাটা গরমই সহ্য করতে হবে রাজ্যবাসীকে। হাঁসফাঁস গরম থেকে স্বস্তি পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। বরঞ্চ আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি তাপপ্রবাহের(Heat Wave) মুখে পড়ে যেতে চলেছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা থাকছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১