ভোটের মুখে চেতলায় জনসংযোগে ফিরহাদ, সঙ্গে প্রিয়দর্শিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট যত এগিয়ে আসছে, ততই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করতে মাঠে নেমেছে জোরকদমে। কলকাতা বন্দরের প্রার্থী তথা ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম মঙ্গলবার সকালেই চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিমও।

সম্প্রতি দলের কর্মিসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি বাড়িতে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। সেই নির্দেশ মেনেই ফিরহাদ হাকিম স্থানীয় কর্মীদের নিয়ে চেতলার মিতালীবাগান এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান জনগণের সামনে উপস্থাপন করেন।

আরও পড়ুন: ‘বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে ‘,বালুরঘাটে অভিষেকের নিশানায় বিজেপি

ভবানীপুর কেন্দ্রটি এবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, মর্যাদার প্রশ্নেও পরিণত হয়েছে। দুই দলের পক্ষ থেকেই সর্বশক্তি দিয়ে প্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে, তৃণমূলের প্রচারের পাশাপাশি বিজেপিও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে আপত্তি জানিয়ে বিজেপির অভিযোগ, এতে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এই বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছে। সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ ততই চড়ছে এবং প্রচারের লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে