ভোটের আগে ভাঙড়ে বিস্ফোরণ, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগমুহূর্তেই ভাঙড়ে ফের মাথাচাড়া দিল অশান্তির আবহ। চালতাবেড়িয়া এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। গত কয়েকদিন ধরেই ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। তৃণমূল ছেড়ে আরাবুল ইসলামের দলবদলের জল্পনা, আইএসএফে তাঁর যোগদানের সম্ভাবনা এবং আসন্ন নির্বাচনে প্রার্থী নিয়ে টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি ছিল তপ্ত।

এদিকে, ভাঙড়ে নিজেদের জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে প্রার্থী করেছে। অন্যদিকে, ২০২১ সালে এই কেন্দ্র দখল করা আইএসএফ এখনও প্রার্থী ঘোষণা না করলেও নওশাদ সিদ্দিকির নেতৃত্বে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুন: বাঙালিয়ানা বাঁচাতে এবার চেম্বার ছেড়ে ভোট ময়দানে প্রথিতযশা চিকিৎসক

এই পরিস্থিতির মধ্যেই ঘটে যাওয়া বিস্ফোরণকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আইএসএফের দাবি, তাদের এক নেতাও এই ঘটনায় আহত হয়েছেন। অভিযোগের তীর উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অহিদুল মোল্লার দিকে, যিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লার অভিযোগ, “অহিদুল ইসলাম তৃণমূলের সঙ্গে যুক্ত। গতকাল তিনি বাইরে থেকে লোক এনে বোমা তৈরি করছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। রাত প্রায় ১১টা নাগাদ বিকট শব্দ শুনতে পাই। পরবর্তীতে শাসকদলের লোকজন আমার ওপরও হামলা চালায়।” যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তাও হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট