হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুটানের পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে আলিপুরদুয়ার জেলায়। বেশ কয়েকটি নদীতে হরপা বানের কারণে বাংরি-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। হরপা বানের তীব্র স্রোতে বাংরি নদীর উপর তৈরি অস্থায়ী সেতুটি ভেসে গিয়েছে। ফলে টোটোপাড়ার সঙ্গে বাইরের এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাজ্য সড়কের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল রাস্তার উপর দিয়ে বইতে থাকায় যানবাহন চলাচল বন্ধের মুখে। নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এদিকে জলদাপাড়া সংলগ্ন হলং নদীতেও জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রবল স্রোতে নদীর উপর নির্মিত অস্থায়ী সেতুটি ভেঙে ভেসে যায়। ফলে নদীর দুই তীরের মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে ভুটান থেকে নেমে আসা জয়বীরপাড়া নদীতেও। পাহাড়ি ঢালের কারণে নদীতে হরপা বান দেখা দিয়েছে। প্রবল স্রোতের জেরে দু’পারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন।

আরও পড়ুন: অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। নদীর ধার ও প্লাবিত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকারী দল এবং প্রশাসনিক কর্মীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছেন। জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকে নদী পার হওয়া বা প্লাবিত রাস্তা ব্যবহার না করার আবেদন জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। নদীর ধার ও প্লাবিত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকারী দল এবং প্রশাসনিক কর্মীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছেন। জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকে নদী পার হওয়া বা প্লাবিত রাস্তা ব্যবহার না করার আবেদন জানিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্ক করা হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই