‘বেপাত্তা’ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : দত্তাবাদের সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছে বিধাননগর কমিশনারেট। এই ঘটনায় প্রশান্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রাজগঞ্জের বিডিও। সেই আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় ইতিমধ্যে হাইকোর্ট অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের আগাম জামিনের রায় নাকচ করে দিয়েছে। গত সোমবার রাজগঞ্জের বিডিও’র আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার হাইকোর্টের সেই রায়কেই দেশের শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করে মামলা করেন রাজগঞ্জের BDO। সুপ্রিম কোর্টের এই মামলায় বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী রাজগঞ্জের বিডিও’র হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামী বছর শুনানির দিন ধার্য হয়েছে ২ জানুয়ারি। তার আগেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করল পুলিশ।

স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে এর আগে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত। প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিধান নগর কমিশনারেট পুলিশ। জাল নথি দিয়ে তিনি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বলেও অভিযোগ ছিল নিউ টাউনের পুলিশের। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ২৯ অক্টোবর নিউটাউনের বাগজোলা খাল সংলগ্ন যাত্রাগাছিরএকটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল দক্ষিণ দাড়ির স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ। তাঁর পরিবারের অভিযোগ ছিল স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এখনও পর্যন্ত এই ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। পুলিশ বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে একাধিক নথি উদ্ধার করেছে। যেখান থেকে বিডিও প্রশান্ত বর্মন নির্দোষ যে নয় এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর