রাজ্যে ১২টি সেতু সারাইয়ের সূচনা মেদিনীপুর থেকে, ভাইরাল জেলাশাসকের সেই বক্তব্য

উল্লেখ্য, এখানেই তৈরি হচ্ছে বিকল্প সেতু। তবে এই বীরেন্দ্র সেতুতেও হবে মেরামত। ১৯৭২ সালে তৈরি হয়েছিল এই সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলাশাসক (DM) আয়েশা রানি প্রায় দেড় মাস আগে এক রাতে হানা দিয়েছিলেন দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে। উল্লেখ্য, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল নামাঙ্কিত এই সেতু। এই সেতুর স্থানীয় নাম মোহনপুর ব্রিজ। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে নির্দেশ দেওয়া হয়েছিল ৮ টনের বেশি ওজনের ট্রাক যাতায়াত করতে পারবে না। তা অমান্য হতে দেখেই গর্জে উঠেছিলেন জেলাশাসক। বলেছিলেন, ‘মাঝেরহাট হতে দেব না’। সেই বক্তব্য ভাইরাল হয়েছিল আগেই। অবশ্য ভাইরাল মানে ছবি বা ভিডিওতে নয়। ভাইরাল হয়েছিল লেখা আর স্থানীয়দের মুখে মুখে। আবার স্মৃতি ঠেলে উঠে এল সেই বিখ্যাত বক্তব্য। রাজ্যে যে ১২টি সেতু যুদ্ধকালীন তৎপরতায় মেরামত হবে। সেই তালিকায় সবার প্রথমেই থাকছে এই ব্রিজ।

উল্লেখ্য, এখানেই তৈরি হচ্ছে বিকল্প সেতু। তবে এই বীরেন্দ্র সেতুতেও হবে মেরামত। ১৯৭২ সালে তৈরি হয়েছিল এই সেতু। কংসাবতী নদীর ওপর অবস্থিত এই সেতু ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে। জানা গিয়েছে, ৫০ বছর পেরানো সেতু মেরামত দিয়েই শুরু হবে বাংলা জুড়ে ১২টি বেহাল সেতু সারাইয়ের কাজ। শুধু তাই নয়, নবান্ন সূত্রে খবর, পিডব্লুডি’র (PWD) অধীনে থাকা ২হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষাও হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নবান্নে (NABANNA) পূর্ত দফতরের আধিকারিকদের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ত দফতরের অধীনে থাকা প্রায় ২হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, নভেম্বরেই হবে স্বাস্থ্য পরীক্ষা।  সেখানেই বলা হয়েছিল, দ্রুত মেরামত হবে ১২টি সেতু। আর মেরামতের তালিকায় প্রথমেই থাকছে ‘বীরেন্দ্র সেতু’। স্থানীয়রা এখন এই সেতুকে ভালোবেসে অন্য নামেও ডাকেন। মুখে মুখে নাম, ‘মাঝেরহাট হতে দেব না’ সেতু। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: BREAKING: নভেম্বরেই মেরামত হবে বাংলার ১২টি সেতু, সিদ্ধান্ত নবান্নের

 

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা