‘‌দিলীপ ঘোষ মুখ খুলেছে মানেই উইকেট পড়বে’‌, খড়গপুরে হুঙ্কার বিজেপি প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সব রাজনৈতিক দলই। এবার বিজেপি খড়গপুর সদরে প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। আর প্রার্থী হওয়ার পর থেকেই দাবাং মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। কখনও পুলিশ–প্রশাসনকে হুঙ্কার, কখনও এনকাউন্টারের নিদান—এমন নানা কথা বলে তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। কিন্তু সেখানে থেমে থাকেননি। নির্বাচন কমিশনে তাঁর নামে নালিশ করেও যে কোনও লাভ হবে না এমন দাবিও করেছেন তিনি। এবার তিনি মুখ খুললেই উইকেট পড়বে বলে হুঙ্কার ছাড়লেন বিজেপির দাবাং প্রার্থীর।

এদিকে খড়গপুর সদর কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে প্রার্থী দিলীপ ঘোষ চা–চক্র শুরু করেছেন। প্রায়ই তাঁকে এমন ভূমিকায় দেখা যাচ্ছে। সেখান থেকেই শান দিচ্ছেন প্রচারে। আর তাঁর নিশানা শুধুই তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের নানা জেলায় ঝোড়ো প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বঙ্গ–বিজেপির নেতারা সেভাবে জনসভা করে এঁটে উঠতে পারছে না। বাধ্য হয়ে ভিন রাজ্যের নেতাদের নিয়ে আসতে হচ্ছে। এমন পরিস্থিতি কেন?‌ এই বিষয়ে আজ, সোমবার খড়গপুরে সাংবাদিকদের দিলীপ ঘোষের জবাব, ‘‌তৃণমূলের হাতে দুজনই মাত্র নেতা। তাই তাঁরাই ঘুরে ঘুরে ২৯৪ কেন্দ্রে প্রচার করছেন। বিজেপির একাধিক নেতা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন।’‌

অন্যদিকে এটাকেই ভাবের ঘরে চুরি করা বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। কারণ বিজেপির রাজ্য নেতা যাঁরা তাঁদের সেভাবে ঝোড়ো সভা–সমাবেশ করতে দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে তা শুধুই যেন পথসভা। আর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলে তবেই বড় সভা–সমাবেশ হচ্ছে। এই নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন দিলীপ ঘোষ বললেন, ‘‌দিলীপ ঘোষ মুখ খুলেছে মানেই উইকেট পড়বে।’‌ এই কথা কেন বললেন?‌ সেটা নিয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেননি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়া রবিবারই ২৮৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তাহলে এবার তো চতুর্মুখী লড়াই। এই নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘‌ওরা এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং সাধারণ মানুষ কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’‌ এরপরই তিনি জিতলে কেমন কাজ করবেন মানুষের জন্য তা প্রচার করবেন। তাঁর নির্বাচনী কেন্দ্রে কী কী সমস্যা রয়েছে সেটাও তুলে ধরেন। আর তিনি বিধায়ক হলে সেসব সমস্যার সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন দিলীপ।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?