লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও কুকথা নয়, বঙ্গ–বিজেপিকে ফরমান শীর্ষ নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল কুৎসা, অপপ্রচার এবং কুকথা বলতে শুরু করেছে বলে অভিযোগ। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এমনকী বাংলার নানা সামাজিক প্রকল্পকে নিয়ে কুকথা বলে চলেছেন বঙ্গ–বিজেপির নেতারা। আর তাতে আরও ভোটব্যাঙ্কে ধাক্কা খেতে হচ্ছে বলে উঠে এসেছে তথ্যে। এমনিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিপুল সংখ্যক ভোটার। আর তাই এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফরমান জারি করল। যা বঙ্গ–বিজেপির নেতাদের কাছে এসে পৌঁছেছে বলে সূত্রের খবর।

এদিকে আগামী ১৪ মার্চ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী সভা করবেন তিনি। তার আগেই এমন ফরমান এসে পৌঁছল বঙ্গে। এবার রাজ্য বাজেটে ৫০০ টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সুতরাং সাধারণ মহিলারা মাসিক ১৫০০ টাকা করে পেতে শুরু করেছেন। আর তফসিলি জাতি, উপজাতির মহিলারা মাসিক ১৭০০ টাকা পাচ্ছেন। তাই সেটা তাঁদের কাছে একটা বিশেষ মর্যাদা বা সম্মান হিসাবে তা উঠে এসেছে। তাই এই প্রকল্প নিয়ে কোনও কুকথা বলা যাবে না বলে ফরমান জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভা নির্বাচন নিয়ে একটি সমীক্ষা সংস্থাকে দায়িত্ব দিয়েছে। তারা যা রিপোর্ট দিয়েছে তাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উঠে এসেছে। বলা হয়েছে, এই প্রকল্প নিয়ে বিজেপি নেতারা নানা সময়ে এবং এখন সভা–সমাবেশ করে কুকথা বলছেন। তার জেরে মহিলারা বিজেপির উপর অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন। শুধু তাই নয়, এই মহিলারাই বাড়ির পুরুষদের বলছেন, বিজেপি নেতাদের এই কুকথায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করছেন। তাই বাংলায় যেন বিজেপিকে ঘেঁষতে দেওয়া না হয়। সংসারে শান্তি বজায় রাখতে তাঁরা সেই কথাই শুনছেন। ফলে এখন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনও কুকথা বলা যাবে না। এই ফরমান জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

তাছাড়া এবারের রাজ্য বাজেটে যুবসাথী নামে নয়া প্রকল্প নিয়ে আসা হয়েছে। যাতে বেকার যুবক–যুবতীদের সুবিধা হয় চাকরি খুঁজতে। এই প্রকল্প নিয়ে অবশ্য তেমন কোনও ফরমান মেলেনি বঙ্গ–বিজেপি নেতাদের কাছে। তাহলে কি এই প্রকল্প নিয়ে কুকথা বলা যাবে?‌ নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলছেন, ‘‌বাংলার মানুষ কুকথা কখনই পছন্দ করেন না। সেখানে এমন একটা প্রকল্প যা জনমানসে প্রভাব ফেলেছে তা নিয়ে কুকথা বললে হিতে বিপরীত হবে। তাই এমন নির্দেশ দেওয়া হয়েছে।’‌

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?