‘এই মুহূর্তে’র খবরের জের, ভুল জেলার নাম নিয়ে নড়েচড়ে বসল বিজেপি

‘এই মুহূর্তে’র খবরের জের। সমালোচনার মুখে পড়ে দলের পেজে প্রকাশিত পোস্টে ভুল জেলার নাম সংশোধন করে নিল বঙ্গ বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভুল জেলার নাম সংশোধন করল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার প্রকাশ হওয়া একটি পোস্টে দক্ষিণ ২৪ পরগনা জেলার নাম বিকৃত হয়ে প্রকাশিত হয়েছিল। সেই বিষয়টি নিয়ে খবর করেছিল ‘এই মুহূর্তে’। আর তার জেরে অবশেষে নড়েচড়ে বসল গেরুয়া শিবির। শুক্রবার বিকেলে দেখা গেল সেই ভুল সংশোধন করে নিয়েছে বঙ্গ বিজেপি।

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে কর্মসূচি পালন করেছিল রাজ্য বিজেপি। সেই কর্মসূচির ছবি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। বৃহস্পতিবার ওই পোস্টটি প্রকাশিত হওয়ার ১৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও বিকৃত অবস্থায় ছিল জেলার নাম। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ‘দক্ষিণ ২৮ পরগনা’ হিসাবে লেখা হয়েছিল। শুক্রবার এই বিষয়টি নিয়ে ‘বঙ্গ বিজেপির ফেসবুক পেজে ভুল জেলার নাম! ১৬ ঘণ্টা পেরিয়েও হয়নি সংশোধন’ শিরোনামে খবর করে ‘এই মুহূর্তে’। দুপুর ১টা ৬ মিনিটে সেই খবর প্রকাশিত হয় ‘এই মুহূর্তে’র ওয়েবসাইটে। আর তারপর সমালোচনার মুখে পড়ে দলের পেজে প্রকাশিত ওই পোস্টে জেলার নাম সংশোধন করে বিজেপি।

উল্লেখ্য বিজেপিকে বহিরাগত দল বলে একাধিক বার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির নেতারা বাংলাকে অপমান করে বলেও অভিযোগ রয়েছে। তার মাঝে এদিনের পোস্টে ভুল জেলার নাম গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ায়। অবশেষে ‘এই মুহূর্তে’র খবরের জেরে ১৬ ঘণ্টার বেশি সময় পরে সেই ভুল সংশোধন করে নিল নরেন্দ্র মোদি-জেপি নাড্ডা-যোগী আদিত্যনাথের দল।

সেই খবর: https://www.live.eimuhurte.com/state/bjp-published-wrong-district-name-of-bengal-on-their-official-facebook-page/ 

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি