বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার দিনে এক কাপ গরম চা আর তার সঙ্গে মুচমুচে পকোড়া-এই জুটির কোনও তুলনা হয় না! আলু বা পেঁয়াজের পকোড়া তো প্রায়ই খাওয়া হয়, তবে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ঢেঁড়স পকোড়া। বাইরে থেকে খাস্তা, ভিতরে নরম এই স্ন্যাকস দুপুরের খাবারের  হিসেবেও দারুণ জমবে। খুব কম উপকরণে সহজেই তৈরি করা যায় এই রেসিপি ।

উপকরণ

ঢেঁড়স (২৫০ গ্রাম), বেসন (১ কাপ), চালের গুঁড়ো (২ টেবিল চামচ), লাল লঙ্কার গুঁড়ো (১ চা চামচ), হলুদ গুঁড়ো (½ চা চামচ), জিরে গুঁড়ো ( ½ চা চামচ), আজওয়াইন ( ½ চা চামচ), নুন (স্বাদমতো), কাঁচালঙ্কা কুচি (২টি ), ধনেপাতা কুচি (সামান্য ), তেল (ভাজার জন্য)।

পদ্ধতি

প্রথমে ঢেঁড়স ভাল করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর লম্বা করে বা গোল গোল করে কেটে নিন। একটি বড় পাত্রে বেসন, চালের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আজওয়াইন, নুন, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার কাটা ঢেঁড়স ব্যাটারের সঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ব্যাটার মাখানো ঢেঁড়স অল্প অল্প করে ছেড়ে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।গরম গরম ঢেঁড়স পকোড়া টমেটো সস, ধনে-পুদিনার চাটনি বা এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করুন। চাইলে দুপুরের ভাত বা খিচুড়ির সঙ্গেও এটি পরিবেশন করতে পারেন। এর মুচমুচে স্বাদ ছোট বড় সকলেরই মন জয় করবে।

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RSF অফিসার সোনিয়া সেহরাওয়াত

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ