পদ্ম বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গেরুয়া নেতার, নির্বাচনী মরশুমে তোলপাড় বঙ্গ–বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। এই আবহে বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে থাকেন। সেখানে এবার নিজেদের ঘরেই দুর্নীতির আগুন লেগে গেল। তাও আবার পদ্ম বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনলেন গেরুয়া নেতা। এই ঘটনায় দলের অন্দরে অস্বস্তি চরমে উঠেছে। কারণ এই অভিযোগ শুধু দলের অন্দরে সীমাবদ্ধ থাকেনি। ওই গেরুয়া নেতা তা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। যা নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে। নিজেদেরকে ধোয়া তুলসিপাতা প্রমাণ করতে রোজ তৃণমূল কংগ্রেসকে গালমন্দ করে থাকেন বিজেপি নেতারা। সেখানে তাঁদের দলের বিধায়কই দুর্নীতিগ্রস্ত বলে এখন অভিযোগ তুলে দেওয়ায় বিধানসভা নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির জেলা কমিটির সদস্য। শুধু বড় অভিযোগ করেই থেমে থাকেননি তিনি। ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই গেরুয়া নেতা বলেন, ‘‌মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এখনকার বিধায়ক। এই বিধায়ককে আবার প্রার্থী করলে নির্দল হয়ে দাঁড়ানো ছাড়া উপায় থাকবে না।’‌ এভাবেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। এবার তাঁকে নিশানা করে দলের জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় দুর্নীতি করার অভিযোগ তুলেছেন। আর তাতেই তোলপাড় বঙ্গ–বিজেপি।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের মরশুমে এমন অভিযোগ তোলায় জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। কারণ তাতে প্রকাশ্যে চলে এল দলীয় কোন্দল। দুটি ফেসবুক পোস্টে জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সরাসরি দলের বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। আর এই অভিযোগ এনেই ক্ষান্ত থাকেননি তিনি। বরং হুঁশিয়ারি দিয়ে অভিজিৎবাবু বলেন, ‘‌২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি দল ওই বিধায়ককেই প্রার্থী করে তাহলে আমিও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। দুর্গাপুরের এক প্রভাবশালী নেতা যিনি আইপ্যাকের এজেন্ট ওনার বিরুদ্ধে সমালোচনা হলেই উনি তাঁকে তৃণমূলের লোক বলে দিচ্ছেন। আসলে তৃণমূল ও আইপ্যাকের লোক উনি নিজে।’ এই নিয়ে আলোড়ন তুঙ্গে।

এছাড়া এই ঘটনা প্রকাশ্যে আসতেই আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে বিজেপি। সেটাকে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আরও খারাপ অবস্থা হয়ে উঠেছে। অভিজিৎ ভট্টাচার্যের বক্তব্য, ‘‌বিধায়ক আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন‌।’‌ বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই এই নিয়ে মুখ খুলতে না চাইলেও জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা বলেছেন, ‘‌যিনি এমন মন্তব্য করছেন, তিনি নিজেই তৃণমূলের সঙ্গে যোগ রেখে কাজ করছেন। তাঁর কাছে প্রচুর টাকা রয়েছে। তাই নির্দল প্রার্থী হওয়ার কথা বলছেন। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়লাভ করবে বিজেপিই।’‌ তবে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের কথায়, ‘‌দলের বিধায়ককেই মানছে না দলের কর্মীরা। কারণ ওনারা বুঝতে পেরেছেন লক্ষ্মণবাবু কিছুই কাজ করেননি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে। বঙ্গে তৃণমূল ঝড়ে উড়ে যাবে বিজেপি।’‌

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে