বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় দাঁত ফোটাতে না পেরে এখন বাংলাকে আর বাংলার মনীষীদের কলুষিত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। রাজা রামমোহন রায়কে বিজেপি মন্ত্রীর ব্রিটিশদের দালাল মন্তব্যে এইভাবেই কটাক্ষ করেছেন রাজ্যেরমন্ত্রী শশী পাঁজা। রামমোহনকে অপমান করা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেসও।

শশী পাঁজা এদিন বলেছেন, কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও স্বামী বিবেকানন্দ, কখনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার মনীষীদের অপমান করে চলেছে বিজেপি। এখন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দ্র সিং পারমার বলছেন, রাজা রামমোহন রায় নাকি ‘ইংরেজদের দালাল’, ‘ভুয়ো সমাজ সংস্কারক’! এত বড় ঔদ্ধত্য। বাংলার মানুষ সব দেখছে, এদের পতন অনিবার্য।

তিনি আরও বলেছেন, বাংলার প্রতিভা ও বুদ্ধির সঙ্গে মোকাবিলা করতে পারে না, তখন বাংলাকে অপমান করে। সম্প্রতি মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী বাংলাকে অপমান করেছেন। তিনি রাজা রামমোহন রায়কে ভুয়ো সমাজ সংস্কারক বলেছেন। ব্রিটিশদের দালাল বলে অপমান করেছেন। রাজরামমোহন রায়কে গোটা দেশ জানে। তাঁর জন্যই সতীদাহ প্রথা বন্ধ হয়েছে। তাঁকেই ভুয়ো বলে অসম্মান করেছেন। বিজেপি নেতারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। বাংলার অস্মিতা নষ্ট করতে চেয়েছে। জেপি নাড্ডা, অমিত শাহর কথা তুলেও তিরষ্কার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে মুছে দেওয়া হয়েছে।

এইভাবে বাংলাকে অসম্মান করলে কেউ ছেড়ে দেবে না। বাংলা এই গোটা বিষয়টি দেখছে। বাংলার অস্মিমায় আঘাত আনা হচ্ছে, সব বাংলার মানুষ দেখছেন। বিজেপির আসল চেহারা মানুষ জেনে গিয়েছে। রাজা রামমোহন রায়কে ব্রিটিজদের দালাল ও ভুয়ো সমাজ সংস্কারক বলে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। বিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, বিরসা মুন্ডার কথা বলতে গিয়ে মুখ ফসকে ভুল করে রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করেছেন। এমন মন্তব্য করার জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। তিনি রাজা রামমোহন রায়কে ‘বিখ্যাত’ সমাজ সংস্কারক মনে করেন।

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের