আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি জেলা সভাপতিকে রড দিয়ে পেটালেন দলেরই কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: এবার বিজেপি জেলা সভাপতিকে রড ও হকি স্টিক দিয়ে পেটানোর অভিযোগ উঠল বিজেপিরই কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ায়। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে পেটানোর অভিযোগ ওঠে। পাঁশকুড়ার বিজেপি কাউন্সিলর সিন্টু সেনাপতি লোকজন নিয়ে তপন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তপন বন্দ্যোপাধ্যায়।

অভিযোগকারী তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁশকুড়ায় গেরুয়া শিবিরের বৈঠক ছিল। আগামী ৪ তারিখে তমলুকে বিজেপির কর্মসূচি রয়েছে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা। সেই কর্মসূচিকে মাথায় রেখে এই বৈঠক হয় এদিন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, বৈঠক শেষে স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় আচমকা পাঁশকুড়ার বিজেপি কাউন্সিলর সিন্টু সেনাপতি অন্যান্য বিজেপি কর্মিদের নিয়ে তাঁর উপর হামলা চালায়। রড, হকি স্টিক ও বন্দুক নিয়ে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তপন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি সভাপতি। রাজ্য নেতৃত্বের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে তপন বন্দ্যোপাধ্যায় জানান।

অন্যদিকে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে পাঁশকুড়ার বিজেপি কাউন্সিলর সেই সিন্টু সেনাপতি অভিযোগ অস্বীকার করেছেন। সিন্টু সেনাপতি দাবি করেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজে প্রচারের আলোয় থাকার জন্য তপন বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন বলে দাবি সিন্টু্র। তবে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ