দলীয় কার্যালয় থেকেই উদ্ধার নিঁখোজ বিজেপি নেতার রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: গত চার দিন ধরেই নিখোঁজ ছিলেন রাজ্যের এক বিজেপি কর্মী(BJP Leader)। অবশেষে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে(Dead Body Rescued) খোদ বিজেপির দলীয় কার্যালয় থেকেই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার(South 24 Paraganas) উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকায়। মৃত বিজেপি নেতার নাম পৃথ্বীরাজ নস্কর। বছর কয়েক আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে সক্রিয় ভাবে ওই দলের জন্যই কাজ করতেন। কিন্তু এহেন সক্রিয় কর্মীর রহস্যমৃত্যু(Mysterious Death) তাও আবার খোদ পার্টি অফিসের অন্দরেই, এই বিষয়টিই ভাবাচ্ছে স্থানীয় পুলিশকে। দলের অন্তর্দ্বন্দ্বের বিষয়টিও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ শীতের আগমনে কাঁটা নিম্নচাপ, আরও কিছুদিন গরমের ধাক্কা সইতে হবে বঙ্গবাসীকে

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরেই নিঁখোজ ছিলেন পৃথ্বীরাজ। তিনি মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিডিয়া কনভেনারের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাত থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই অভিযোগ পরিবারের। এই মর্মে নিঁখোজ ডায়েরি দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্তে ময়দানে নামে পুলিশ এবং এরপর যা ঘটলো তাতে রীতিমতো হতবাক পুলিশ সহ এলাকার আমজনতা। শুক্রবার দিন ওই দলীয় কার্যালয়ের ভিতর থেকেই উদ্ধার হয় পৃথ্বীরাজের রক্তাক্ত মৃতদেহ।

আরও পড়ুনঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫

প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কে বা কারা পৃথ্বীরাজকে খুন করেছে তা এখনও জানা যায়নি। উস্তি থানায় নিঁখোজ ডায়েরি দায়ের হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই দলীয় কার্যালয়ের তালা ভেঙে পৃথ্বীরাজের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের উপরেই সন্দেহ রয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর