অর্জুনের পরে এবার মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে ওন্দার বিজেপি বিধায়ক

বার বার অনুরোধ জানানো সত্বেও রেল মন্ত্রী এবং রেল মন্ত্রকের আধিকারিকদের টনক না নড়ায় ক্ষোভও উগরে দিয়েছেন ওন্দার বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে বিদ্রোহ থামার কোনও লক্ষণই নেই। উল্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের পাল্লাভারী হচ্ছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পরে এবার নিজের দলের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন ফের চালু করা ও স্টপেজের দাবিতে আগামী ১০ মে রামসাগর রেলস্টেশনে অবরোধ কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। বার বার অনুরোধ জানানো সত্বেও রেল মন্ত্রী এবং রেল মন্ত্রকের আধিকারিকদের টনক না নড়ায় ক্ষোভও উগরে দিয়েছেন ওন্দার বিধায়ক।

পাটের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি গত কয়েকদিন ধরেই নিজের দলের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, রাজ্যের পাটচাষিদের স্বার্থে জোটবদ্ধভাবে লড়াই চালানোর জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। বাংলার পাটচাষিদের দুর্ভোগের জন্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলকে কাঠগড়ায় তুলেছেন। অর্জুনের এমন বিদ্রোহে কার্যত অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

তার মধ্যেই সুকান্ত মজুমদারদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখার আচমকা বিদ্রোহ। শুক্রবার রামসাগর স্টেশনের স্টেশন ম্যানেজার ও  দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ম্যানেজারকে চিঠি পাঠিয়ে আগামী ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধ কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। আচমকাই কেন নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন, জানতে চাওয়া হলে ওন্দার বিজেপি বিধায়ক বলেন, ‘আদ্রা-খড়গপুর শাখায় বন্ধ থাকা ট্রেনগুলি চালানোর অনুরোধ জানিয়ে বার বার রেলমন্ত্রী ও মন্ত্রকের আধিকারিকদের চিঠি দিয়েছি। এছাড়া যে ট্রেনগুলি চলছে, সেগুলির কয়েকটি স্টপেজ ফের চালুর দাবিও জানানো হয়েছে। কিন্তু বারবার অনুরোধ জানানো হলেও তাতে কেউ কর্ণপাত করেননি। তাই দাবি আদায়ে আন্দোলন শুরু করতে হচ্ছে।’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?