তৃণমূলে যোগ দেওয়ার পরে নাম বিজেপি মণ্ডল কমিটিতে

তিনি নিজেকে তৃণমূল কর্মী দাবি করে কড়া সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের। এই ঘটনার পর চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। তারপরেও নাম বিজেপির (BJP) মণ্ডল কমিটিতে! এই স্থানীয় নেত্রী (LEADER) কোন দলের, তা নিয়ে তরজা শুরু হয়েছে ঘাস ও পদ্ম, ২ ফুল শিবিরের মধ্যে। বাঁকুড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তেজনা। যাকে নিয়ে এই ধোঁয়াশা, তাঁর নাম শৈবা মণ্ডল। তিনি আবার মণ্ডল সম্পাদক।

গেরুয়া শিবির ছেড়ে শৈবা মণ্ডল যোগ দিয়েছিলেন তৃণমূলে। সবুজ শিবিরে তিনি কাজ করছিলেন সাধারণ কর্মী হিসেবে। তারপর দেখা গেল বিজেপির ছাতনা মণ্ডল কমিটিতে ১৪ জনের মধ্যে নাম রয়েছে শৈবার। শৈবা মণ্ডল ছাতনা- ১ নম্বর মণ্ডলের প্রাক্তন সহ সভাপতি। তিনি মাস ৬ আগে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন তৃণমূল শিবিরে। করছিলেন সবুজ শিবিরের হয়ে কাজ। ধোঁয়াশা তৈরি হয় তখন, যখন বিজেপি মণ্ডল তালিকা প্রকাশ করে। সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে ছাতনার ১৪ জন সদস্যের কমিটিতে শৈবা মণ্ডলের নাম রয়েছে ছাতনা- ১ মণ্ডলের সম্পাদক হিসেবে।

কী বলছেন নেত্রী? তিনি বলেন, বিজেপি ছাড়ার পরেও কী করে তাঁর নাম বিজেপির মণ্ডল কমিটিতে তা তাঁর জানা নেই। তাঁর অনুমতি না নিয়েই বিজেপি নিজেদের তালিকায় তাঁর নাম তুলেছে বলে দাবি নেত্রীর। তিনি নিজেকে তৃণমূল কর্মী দাবি করে কড়া সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের। তৃণমূলের কটাক্ষ, বিজেপি ফেসবুক দল। সাংগঠনিক ধারণা নেই। নেই জন সমর্থন। নিজেদের পদ ভর্তি করতে যার পারছে, নাম ঢুকিয়ে দিচ্ছে। বিজেপির দাবি, শৈবা দল ছেড়েছেন, তা জানে না পদ্ম শিবির! এই ঘটনার পর চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে