শুভেন্দুর গড়ে সমবায় সমিতি নির্বাচনে ফের ধুয়েমুছে সাফ বিজেপি

৬৭টি আসনের মধ্যে ৬৬টিতেই জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: পঞ্চায়েত ভোটের আগে পদ্ম শিবিরে ক্রমশই বাড়ছে অস্বস্তি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ‘তারিখ-সালের’ হুঙ্কারে ব্যস্ত ‘বাক-সর্বস্ব’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে বিজেপি। বুধবার মহিষাদল বিধানসভার ‘কেশবপুর জনতা কোঅপারেটিভ কৃষি ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ভোটে মোট ৬৭টি আসনের মধ্যে ৬৬টিতেই জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র এক আসন। নিরঙ্কুশ জয়ের পরেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে শুরু করেছেন শাসকদলের নেতারা।

গত সপ্তাহেই নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল বিজেপি। ওই ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল ঘাসফুল ও পদ্মফুল শিবিরের কর্মী-সমর্থকরা। বিধানসভা ভোটে যে অঞ্চলে ১৫০ ভোটে এগিয়েছিলেন শুভেন্দু সেখানে সমবায় সমিতিতে বিজেপির মুখ থুবড়ে পড়াকে অশনিসঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভেটুরিয়ার সমবায় সমিতির ভোটের ধাক্কা সামলানোর আগে ফের মহিষাদলে ধাক্কা খেল পদ্ম শিবির।

কেশবপুর জনতা কোঅপারেটিভ কৃষি ক্রেডিট সোসাইটি লিমিটেডের ৬৭টি আসনের মধ্যে আগেই তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন বাকি ৬৪ আসনে ভোট ছিল। তৃণমূল কংগ্রেস ৬৪টি, বিজেপি ৪৭টি এবং সিপিএম ৩৬টি আসনে প্রার্থী দিয়েছিল। মোট ভোটার ছিলেন এক হাজার ৭০০ জন। ভোটের ফলাফল প্রকাশের পরে দেখা যায় ৬৩টি আসনেই জয়ী হয়েছেন রাজ্যের শাসকদলের প্রার্থীরা। ফলাফল প্রকাশের পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তীর কথায়, ‘এই জয় মা-মাটি-মানুষের জয়। রাম-বাম অশুভ জোটকে মানুষ প্রত্যাখান করেছেন। বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছেন।’

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো