আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রায়গঞ্জে ঘর থেকে চিকিৎসকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:  ঘরের ভিতর থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কী ভাবে ওই চিকিৎসকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চিকিৎসকের নাম অভিজিৎ ভৌমিক। ২৯ বছর বয়স তাঁর। তিনি উত্তর দিনাজপুরের সুদর্শনপুরের বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, বেশ কয়েকমাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই চিকিৎসক। রবিবার তাঁর দেহ উদ্ধার হয় ঘর থেকে। মৃত চিকিৎসকের পরিবার সূত্রে খবর, রবিবার শোওয়ার ঘরে প্রথম তাঁর মৃতদেহ দেখেন পরিবারের সদস্যরা। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় প্রতিবেশীরা। এরপর তাঁরা মৃতদেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়েছে। প্রতিবেশীরা জানান, অভিজিৎ ভৌমিক ২০১৯ সাল পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু নানান কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। এরপর আচমকা একদিন চাকরি ছেড়ে দেন ওই চিকিৎসক।

চিকিৎসক অভিজিৎ ভৌমিকের মৃত্যু নিয়ে তাঁর এক প্রতিবেশী জানান, ‘এমবিবিএস ডাক্তার ছিলেন। হঠাৎ করে ওর মানসিক সমস্যা দেখা গিয়েছিল। চিকিৎসাও চলছিল। অনেকদিন ধরেই চিকিৎসার মধ্যে ছিল। এরপর রবিবার সকাল নাগাদ শোয়ার ঘরে তাঁর ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে যথেষ্ঠ সাহায্য করা হয়েছিল। আমরা ডাক্তার দেখানোর চেষ্টা করছিলাম। ও আমাদের সকলের বাড়িতেই থাকে। কিন্তু আচমকা এই ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারিনি। প্রথমে স্থানীয় প্রতিবেশীরা দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তারপর আমাদের খবর দেওয়া হয়। আমরা যাই। দেহ উদ্ধার করি। পরে পুলিশকে ফোন করে খবর দিই। পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।’

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ