আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের ৩ দিন আগে আমবাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: বিয়ের তিন দিন আগে পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল আমবাগান থেকে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার (Malda) হরিশচন্দ্রপুরের রশিদাবাদ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাদাকাস আলি। ২৪ বছর বয়স তাঁর। হরিশচন্দ্রপুরের রশিদাবাদ এলাকায় বাড়ি ওই যুবকের। বৃহস্পতিবার সকালে গ্রামের আমবাগান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাদাকাস আলির পরিবারের দাবি, ওই তাদের ছেলেকে খুন করা হয়েছে। আগামী রবিবার ওই যুবকের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের ঠিক ৩ দিন আগে কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। পরিবারের সদস্যরা জানান, বিয়ে উপলক্ষে বুধবার কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। ওইদিন সন্ধ্যায় ওই যুবক বাড়িতে ছিলেন। সেই সময় কেউ ফোন করে তাঁকে ডাকেন। এর পর কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান তিনি। সেই সন্ধ্যায় বাড়ি থেকে বেরোলেও আর বাড়ি ফেরেননি তিনি। সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পরিবারের লোকজন ওই যুবককে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সারারাত এলাকায় খোঁজ চালালেও তাঁর কোনও হদিশ মেলেনি। এর পর বৃহস্পতিবার সকালে গ্রামের একটি আম বাগানে সাদাকাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত যুবকের পরিবারের আশঙ্কা, যে যুবতীর সঙ্গে ওই যুবকের বিয়ে ঠিক হয়েছিল সেই তরুণীর সঙ্গে সম্ভবত অন্য কোনও ব্যক্তির প্রণয়ের সম্পর্ক ছিল। আর বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সেই ব্যক্তি সাদাকাসকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই খুন বলে দাবি সাদাকাসের পরিবারের। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, মৃত্যুর পিছনে কারোর হাত আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ