পুরুলিয়ায় মাথা- ধড় ঝাড়খণ্ডে, দেহ উদ্ধার নিয়ে রেল পুলিশের ‘চু কিত কিত’

কার ভাগে ‘দায়’, তা নিয়েই চলে বিস্তর আলোচনা। অবশেষে প্রায় তিন ঘণ্টা ‘হিসেব কষা’র পরে উদ্ধার করা হয় ওই দেহটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে (TRAIN) কাটা পড়েছেন এক ব্যক্তি। তাঁর মাথা পড়েছে এই রাজ্যের পুরুলিয়ার বাঘমুণ্ডি সীমানায় আর দেহ পড়ে আছে ঝাড়খণ্ডের তিরুলডি সীমানায়। কোন সীমানার রেল পুলিশ এই দেহকে উদ্ধার করবে, তা নিয়ে শুরু হয় ‘ফিতে মাপামাপি’। ততক্ষণ থমকে উদ্ধারকার্য। পরে সেই কাটা পড়া দেহ উদ্ধার করে ঝাড়খণ্ড রেলপুলিশ।

কার দেহ তা জানার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। ঘটনা সোমবার সকাল ৯টার। কাটা পড়া দেহটি উদ্ধার করা হয়েছে পুরুলিয়ার সুইসা স্টেশন এবং ঝাড়খণ্ডের তিরুলডি স্টেশনের মাঝখানের এক জায়গা থেকে। কার ভাগে ‘দায়’, তা নিয়েই চলে বিস্তর আলোচনা। অবশেষে প্রায় তিন ঘণ্টা ‘হিসেব কষা’র পরে উদ্ধার করা হয় দেহ! ট্রেন থেকে পড়ে গিয়ে না কি লাইন পেরোতে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, তা জানা যায়নি। জানা গিয়েছে, দুই রাজ্যের রেলপুলিশের (RAIL POLICE) পাশাপাশি দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুরুলিয়া জেলার সুইসা ফাঁড়ির পুলিশ এবং ঝাড়খণ্ডের তিরুলডি থানার পুলিশ।

দু’ই রাজ্যের রেলপুলিশ এবং পুলিশের (POLICE) বক্তব্য, সীমান্তবর্তী এলাকা বলে উদ্ধারকার্যে এই অসুবিধা হয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়ার সুইসা ফাঁড়ির পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধানের পথ দেখিয়েছে।

উল্লেখ্য, বিহার থেকে খড়্গপুরে আসার পথে চলন্ত ট্রেনে সন্তান প্রসব করেছিলেন এক মহিলা। এই ঘটনা গত রবিবারের। তখন ট্রেন শালবনিতে। মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছালে মেদিনীপুরে কর্মরত রেলপুলিশ ও রেলকর্মীর অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান মা ও শিশুর কাছে। তাঁদের উদ্ধার করে সযত্নে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক